চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ বছর পর এক ছবিতে সালমান ও তার পুরোনো নায়িকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২২
বিনোদন
A A
সালমান ও তার পুরোনো নায়িকা ৩২ বছর পর এক ছবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন আগেই শোনা গিয়েছিল সালমান খানের আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ এ থাকছেন তার দুই প্রাক্তন নায়িকা ভাগ্যশ্রী এবং ভূমিকা চাওলা। এবার তার আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’ এর ক্ষেত্রেও এমনটাই ঘটতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

মূলত ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত রোমান্টিক ঘরণার ছবি ‘লাভ’। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল ৮০’র দশকের বলিউড অভিনেত্রী রেবতিকে। সেসময় মুক্তি প্রাপ্ত এই ছবিটি দর্শকদের কাছে বেশ সমাদৃত হয়েছিল। বিশেষ করে ছবিটির ‘সাথিয়া তুনে ক্যায়া কিয়া’ গানটি আজও বিখ্যাত।

দীর্ঘ ৩২ বছর পর ‘লাভ’ ছবির অভিনেত্রী সেই রেবতির সঙ্গেই ‘টাইগার থ্রি’ ছবির মাধ্যমে আবারও স্ত্রিন শেয়ার করতে যাচ্ছেন সালমান, এমনটাই গুঞ্জন উঠেছে।

Banglabid

সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ১৬’র মঞ্চে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল ও রেবতি। তারা মূলত তাদের পরবর্তী সিনেমা ‘সালাম ভেঙ্কি’র প্রচারণার জন্য এসেছিলেন। যার পরিচালনায় রয়েছেন রেবতি। সেই মঞ্চেই সালমান জানিয়েছেন তার ‘টাইগার থ্রি’ ছবিতে দেখা যাবে রেবতিকে। তবে ছবিতে তাকে কোন ভূমিকায় দেখা যাবে সে সম্পর্কে কিছু নিশ্চিত করেননি তিনি।

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’তে সালমানের বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া ছবিটিতে আরও দেখা যাবে রণভীর শোরে, বিশাল জেথওয়ারসহ আরও অনেককেই। তবে ছবিটিতে খলনায়কের চমক দেখাবে ইমরান হাশমি এবং ক্যামিও চরিত্রে থাকবেন শাহরুখ খান। ২০২৩ সালের দিওয়ালিতে ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

সূত্র: পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার থ্রিসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT