চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ ধারা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চূড়ান্ত হওয়ার আগে আইনটি নিয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার বিকেলে প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) প্রিন্ট এবং ইলেক্টনিক মিডিয়ার মালিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠক এ কথা বলেন তিনি।

দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন: ডিজিটাল নিরাপত্তা আইনটি নিয়েই বেশি আলোচনা হয়েছে। আমি বলছি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে কোন বাঁধা থাকবে না।

৩২ ধারা নিয়ে উদ্বেগের কারণ নেই জানিয়ে তিনি বলেন: উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। এটা নিয়ে সবার মধ্যে এটা ভুল ধারণা ছিল। আইন অনুমোদন পেয়ে গেছে।

আইন পাশের প্রক্রিয়া তুলে ধরে ওবায়দুল কাদের বলেন: কেবিনেটে যেকোন প্রস্তাব দুইভাবে বিবেচিত হয়। প্রথম নীতিগত সিদ্ধান্ত হয়, তারপর এটি ভেটিংয়ে (পরীক্ষা-নীরিক্ষা) চলে যায় ল’মিনিস্ট্রিতে। এখন এটি সেই পর্যায়ে আছে।

‘আইনটি চূড়ান্তভাবে অনুমোদন পেতে আবারও কেবিনেটে আসবে। কেবিনেট থেকে যাবে পার্লামেন্টে। পার্লামেন্টে উত্থাপনের পর খসড়া পাঠানো হবে স্ট্যাণ্ডিং কমিটিতে। এসময় মিডিয়া মালিকদের আলোচনার সুযোগ আছে। আলোচনার দরজাও খোলা আছে। কাজেই এ নিয়ে এ মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’, বলেন ওবায়দুল কাদের।

Reneta

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন: এখানে আমাদের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়ার কোন এজেন্ডা ছিল না। সুশাসনের জন্য সরকার এবং মিডিয়া কিভাবে এক সঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। খোলামেলা পরিবেশে সবাই মন খুলে বলেছেন। আমরা শুনেছি আবার তাদের কাছ থেকে কিছু কিছু অবজারভেশন-কমেন্ট নিয়েছি।

বৈঠকে তথ্যমন্ত্রী হাছানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। সরকার ও গণমাধ্যমের মালিকপক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩২ ধারাওবায়দুল কাদেরডিজিটাল নিরাপত্তা আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ডেনমার্কে বর্ণিল বৈশাখী উৎসব উদযাপিত

এপ্রিল ২০, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু কাল, বোর্ডের ১৪ নির্দেশনা

এপ্রিল ২০, ২০২৬

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT