পরিবারের ছোট্ট সদস্য আব্রাম খানের জন্মদিন পালিত হলো। চার বছরে পা দেওয়া আব্রামের এবারের জন্মদিন বাবা শাহরুখ খান ৩০ হাজার ফুট ওপের উদযাপন করলেন।
সম্প্রতি কিং খানের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরের জন্মদিন উদযাপন করতে সহপরিবার লন্ডনে গিয়েছিলেন তিনি। জন্মদিনের পার্টি সেরে খান পরিবার লন্ডন থেকে দেশের ফেরার সময় বিমানে বসেই ‘ড্যাডি কুল’ খ্যাত আব্রামের জন্মদিন পালন করেন। সঙ্গে ছিলো একমাত্র বোন সুহানা। 
বিমানে বসে সেই ছবি শাহরুখ টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘প্লেনেই আব্রামের বার্থ ডে সেলিব্রেশন।
নেমেই নিশ্চয়ই কেক পাব আমরা। খুব কম বয়সে সবার মনকাড়া আব্রামকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা।







