চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবেই: মওদুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

আগামী ৩০ সেপ্টেম্বর রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবেই বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজনে এক আলোচনা সভায় তিনি জোর দিয়ে বলেন, আগামীকাল ২৯ তারিখ তারা (পুলিশ) এমনিতেই বলে দিয়েছে সমাবেশ না করতে৷ পরে আমরাই পুলিশের কাছে ৩০ তারিখে জনসভার জন্য দাবি জানিয়েছি এবং ইনশাল্লাহ ৩০ তারিখে জনসভা হবেই।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহ এর ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মওদুদ।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনে সেনা মোতায়েন ইত্যাদি দাবি নিয়ে এই জনসভার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভা হবেই।

এর আগে ২৭ তারিখ নয়াপল্টন বা সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করে বিএনপি। পরবর্তীতে পুলিশ শনিবার সরকারি ছুটির দিনে জনসভা করতে পরামর্শ দিলে রাজি হয় বিএনপি। কিন্তু ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের নাগরিক সভা থাকায় পাল্টাপাল্টি সমাবেশ থেকে বিরত থাকার স্বার্থে আবারও বিএনপির সমাবেশ পিছিয়ে যায়৷

তবে এখনও লিখিত অনুমতি না দিলেও বিএনপি বলছে, তারা জনসভার জন্য প্রস্তুত এবং সমাবেশ ৩০ তারিখেই করবে। রোববার বিএনপির সমাবেশ এর ব্যাপারে আজ আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে ডিএমপির৷

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জনসভাবিএনপিমওদুদসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT