পৃথিবীর প্রথম সাশ্রয়ী দামের সেক্স রোবট এখন পাওয়া যাচ্ছে ৩০ রকম চেহারায় এবং ১৯ রকম স্তনবৃন্তসহ। শুধু তাই নয়, রোবটটির উচ্চারণও একটু ভিন্ন। স্কটিশ উচ্চারণে কথা বলা রোবটকে আমেরিকার ডেভেলপাররা অনেকটাই বাস্তবধর্মী বলে মনে করছেন। আমেরিকার সেক্সবোট হারমোনি ২.১ হলো এ ধরণের রোবটের সাম্প্রতিক ভার্সন।
সেক্স ডল নির্মাতা ম্যাট ম্যাকমুলেনের ব্রেইন চাইল্ড হারমোনি বেশ আবেদনময় কণ্ঠে তার মালিককে শুভেচ্ছা জানাতে পারে। সুইচ চালু করলেই রোবটটি বলতে পারে ‘হ্যালো বেবি, হাও আর ইউ টুডে?’ এমনকি মজার কৌতুকও করতে পারে এ সেক্সবোট। আগামী জানুয়ারিতে রোবটটি বিক্রি শুরু হবে। ক্রেতারা ৩০ রকম চেহারা এবং ১৬ রকমের শারীরিক গঠনের মাঝ থেকে বেছে নিতে পারবেন কাঙ্ক্ষিত সেক্স রোবট। ক্রেতাদের পছন্দের কথা ভেবে এসব রোবটের স্তনের আকৃতিতে রাখা হয়েছে তারতম্য।
পছন্দমতো একটি হারমোনি ক্রয় করতে হলে একজন ক্রেতার ৭,৬০০ পাউন্ড থেকে ১৫,২০০ পাউন্ড পর্যন্ত খরচ হবে। দাম নির্ভর করবে কাস্টমাইজেশনের ওপর। হারমোনির মুখ জীবন্ত মনে হলেও এরা সিলিকনের দেহ নড়াচড়া করতে পারবে না। তবে ভবিষ্যতে হাত-পা নাড়ানো, হিট সেন্সর এবং সেলফ লুব্রিকেটিং রোবট তৈরির চেষ্টা করছেন গবেষকরা। প্রাথমিক পর্যায়ের কাজ শুরুও হয়ে গেছে।
৪৮ বছর বয়সী ম্যাট ম্যাকমুলেন ২০১৪ সাল থেকে সেক্সবোট নিয়ে কাজ করছেন। তার মতে, মানুষ শুধুমাত্র যৌনতার জন্য হারমোনি কিনবে না, বরং হারমোনির মাঝে ‘হিউম্যান কানেকশন’ খুঁজে পাবে। গবেষক জানান, তিনি প্রথমেই সেক্সবোটের মাথার প্রতি মনোযোগ দিয়েছেন কারণ শারীরিক গঠন যতই সুন্দর হোক, মানুষ প্রথমে সুন্দর চেহারা এবং চোখের প্রতিই বেশি আকৃষ্ট হয়। দ্যা সান








