চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ এপ্রিল সাউথ কোরিয়ায় ‘বাংলাদেশ উৎসব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
প্রবাস সংবাদ
A A

৩০ এপ্রিল উইজংবুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ কোরিয়ায় বাংলাদেশীদের সবচেয়ে বড় মিলনমেলা ‘বাংলাদেশ উৎসব’। উইজংবু’র সিনহান ইউনিভার্সিটিতে উৎসবের আয়োজক বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে)।

বাংলাদেশ থেকে যাওয়া শিল্পীদের পরিবেশনা, কোরিয়া প্রবাসীদের গান-নাচ, বাংলা খাবারের আয়োজনসহ নানা আয়োজনে মেতে উঠবেন বাংলাদেশী প্রবাসীরা। প্রতিবছর বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া এই আয়োজন করে আসছে।

এবারের বাংলাদেশ উৎসবে যোগ দেবেন গায়ক শাফিন আহমেদ এবং গায়িকা মুন।

প্রতিবারের মত এবারো বিসিকের এবারের উৎসবে থাকছে কোরিয়া প্রবাসী শিল্পীদের জন্য বিশেষ একটি পর্ব। কোরিয়ার পরিচিত এবং জনপ্রিয় শিল্পীরা এই পর্বে মঞ্চ মাতাবেন। এই পর্বে থাকবে বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ইন কোরিয়ার পক্ষ থেকে একটি ম্যাগাজিন অনুষ্ঠান।

উৎসবে দশ হাজার উওনের কুপন কিনে যে কেউ পেতে পারেন ১০ লাখ উওনের নগদ পুরস্কারসহ ১০টি আকর্ষণীয় পুরস্কার। প্রতিবারের মতো এবারও অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কুপন। এছাড়া উৎসবে থাকবে বিভিন্ন ধরনের বাংলা খাবারের স্টল।

এবারের উৎসবের দিন নতুন মাত্রা যোগ করবে ক্রিকেট উন্মাদনা। উৎসবের দিন সকাল ১০টা সিনহান ইউনিভার্সিটির মাঠে পর্দা উঠবে বিসিকে ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭’র।

Reneta

বাংলাদেশ উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটির ইন কোরিয়া’র গঠিত আয়োজক কমিটির সঙ্গে সহযোগিতায় আছে বাংলাদেশ এবং কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান। উৎসবে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে কোরিয়া একচেঞ্জ ব্যাংক। সহযোগিতা করছে উইজংবু সিটি কর্তৃপক্ষ এবং ইয়াংজু সিটি কর্তৃপক্ষ।

আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার বর্তমান সাধারণ সম্পাদক সরওয়ার কামাল বলেন, ‘প্রবাস জীবনের একাকীত্ব এবং কাজের চাপে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে উঠে না। বাংলাদেশ উৎসবে যোগ দেন হাজারো বাংলাদেশী। শুধু বন্ধবান্ধব নয়, স্বদেশী হাজারো মুখ দেখার সুযোগ হয় এইদিন। প্রতিবারই অনেকদিন দেখা না হওয়া বন্ধুবান্ধবদের উৎসবের অনুষ্ঠানস্থলের বাইরে গল্প আড্ডায় মেতে উঠতে দেখা যায়। এবারো তার ব্যতিক্রম হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ উৎসবসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেডিকেল কলেজে ভর্তি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শুরু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৮

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা চুক্তি হতে হবে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী: মির্জা ফখরুল

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT