যুক্তরাষ্ট্রে বালি দিয়ে নির্মিত ভাস্কর্য প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে চারদিনের উৎসবে যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া, ইটালি নেদারল্যান্ডস এবং কানাডার প্রতিযোগীরা অংশগ্রহণ করছে।
আয়োজকরা জানিয়েছেন, ভাস্কর্য নির্মাণের জন্য প্রায় ৩শ টন বালি আনা হয়েছিলো। তা দিয়ে কেউ ১২ ফুট উচ্চতারও ভাস্কর্য নির্মাণ করেছে।
সেরা ভাস্কর্য নির্মাতাকে ৫ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা থেকে পাওয়া টাকা খরচ হবে শিশুদের শিল্পকলা শিক্ষায়।







