চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ বছর পর ছবির শুটিং শেষ করছেন বাপ্পী চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৯
বিনোদন
A A

বাপ্পী চৌধুরী অভিনীত সাইন্স ফিকশন ছবি ‘ডেঞ্জার জোন’-এর কথা মনে আছে? বছর দুয়েক আগে শুরু হয়েছিল এ ছবির শুটিং। তখন একটি ফার্স্টলুক প্রকাশের পর ছবিটি আলোচনায় এসেছিল। এরপর নানা কারণে থেমে ছিল নির্মাণ কাজ। অবশেষে বেলাল সানি পরিচালিত এ ছবির শুটিং শেষ করছেন ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়ক।

রবিবার (১৪ জুলাই) দুপুরে তরুণ নির্মাতা বেলাল সানি চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, ৯ জুলাই শেষ লটের কাজ শুরু করি সাভারে। বোটানিক্যাল গার্ডেনে পরপর দু’দিন শুটিং করার পর বৃষ্টি ব্যাঘাত ঘটায়। আউটডোরে শুটিং, তাই বৃষ্টির মধ্যে শুটিং সম্ভব হচ্ছে না। রোদের দেখা মিললেই বাকি কাজ শেষ করবো। বাপ্পী এই লটে পুরো কাজ শেষ করবেন।

শেষ লটে বাপ্পীর সঙ্গে শুটিংয়ে শেষ করছেন ছবির নায়িকা জলি- জানালেন এই নির্মাতা। তিনি আরও বলেন, বৃষ্টি না এলে এই কদিনে কাজ শেষ করে ফেলতাম। আগামীতে কয়েকদিন কাজ করতে পারলেই পুরো শুটিং শেষ হবে। তারপর দুটি গানের শুটিং করবো।

চ্যানেল আই অনলাইনকে নায়ক বাপ্পীও একই কথা বললেন। জানালেন, বৃষ্টির কারণে শুটিং বন্ধ আছে। এবার পুরোপুরি কাজ শেষ করছেন। তিনি বলেন, ছবির গল্প এবং কার্টুন আকারে একটি ডেমো যখন নির্মাতা আমাকে দেখায় তখনই আমি কাজ করতে রাজি হই। নতুন ঘরানার গল্প পেতে যাচ্ছে ঢাকাই ছবির দর্শক।

বাপ্পী-জলি ‌‘ডেঞ্জার জোন’ ছবির মাধ্যমে ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ। নির্মাতা বেলাল সানি জানান, ছবিতে নব্বই শতাংশ ভিএফএক্স ব্যবহার ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি হতে হচ্ছে সাইন্স ফিকশন ও ভৌতিক ঘরানার ছবি।

সাকসেস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ডেঞ্জার জোন’ ছবি নির্মাণে দুই বছর সময় কেন লাগলো জানতে চাইলেন বেলাল সানি বলেন, কিছু অভ্যন্তরীণ সমস্যা ছিল। সবকিছু কাটিয়ে এবার ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে। ডেঞ্জার জোন ছবির গল্প আপডেট। দেরিতে মুক্তি দিলেও কোনো হবে না।

Reneta

প্রযোজক চেয়েছিলেন ঈদুল আযহায় মুক্তি দিতে। কিন্তু হচ্ছে না। তবে ঈদের পরেই মুক্তি দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান নির্মাতা বেলাল সানি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্রজলিবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT