ক্রিকেট

২ বছরের নিষেধাজ্ঞা মিলল ঋদ্ধিমানকে হুমকি দেয়া সাংবাদিকের

বাংলাদেশ ক্রিকেটার ও সাংবাদিকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তির ছবি, একজন ক্রিকেটার ও একজন সাংবাদিক, বাংলাদেশি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে হুমকির দায়ে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই।

বোরিয়ার নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা ভারতের ক্রিকেট বোর্ডের সব রাজ্য ইউনিটকে স্টেডিয়ামের ভেতরে তাকে অনুমতি না দেয়ার জন্য অবহিত করবো। তাকে হোম ম্যাচের জন্য মিডিয়া অনুমতি দেয়া হবে না।’

‘আমরা তাকে কালো তালিকাভুক্ত করার ব্যাপারে আইসিসিকেও লিখিত দেবো। খেলোয়াড়দের তার সঙ্গে জড়িত না থাকতেও বলা হবে।’

গত ১৯ ফেব্রুয়ারি ভারতের ক্রিকেটে আলোড়ন ফেলেছিল ঋদ্ধিমান সাহার এক টুইট। পোস্টে তিনি লেখেন, বোরিয়া মজুমদার নামের একজন সাংবাদিক হুমকি দিয়েছেন তাকে। পক্ষে-বিপক্ষে অনেক কথা হচ্ছিল। বিসিসিআই ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে।

কমিটির সামনে সাংবাদিকের নাম প্রকাশ করেন ঋদ্ধিমান। কমিটির প্রধান ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। তার সঙ্গে ছিলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং প্রভতেজ ভাটিয়া।

ঋদ্ধিমান একটি ছবি টুইট করে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের কাছ থেকে এটা শুনতে হল। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’

টুইটের পর আলোচনার পারদ তুঙ্গে ওঠে। দেশটির সাবেক-বর্তমানরা বিষয়টি নিয়ে তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানান।

বিসিসিআইয়ের তদন্ত কমিটি ঋদ্ধিমানের অভিযোগের সত্যতা পায়। দু’পক্ষের বক্তব্য শোনার পর বোর্ড সাংবাদিক বোরিয়াকে দু’বছরের জন্য নির্বাসিত করতে চলেছে বলে খবর ছড়িয়েছিল। বিসিসিআইয়ে শাস্তিতে শেষপর্যন্ত সেটাই ঘটল।

বিষয়:ঋদ্ধিমান নিষিদ্ধ বিসিসিআই বোরিয়া ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…