চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ বছরের নিষেধাজ্ঞা মিলল ঋদ্ধিমানকে হুমকি দেয়া সাংবাদিকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ০৪, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে হুমকির দায়ে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই।

বোরিয়ার নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা ভারতের ক্রিকেট বোর্ডের সব রাজ্য ইউনিটকে স্টেডিয়ামের ভেতরে তাকে অনুমতি না দেয়ার জন্য অবহিত করবো। তাকে হোম ম্যাচের জন্য মিডিয়া অনুমতি দেয়া হবে না।’

‘আমরা তাকে কালো তালিকাভুক্ত করার ব্যাপারে আইসিসিকেও লিখিত দেবো। খেলোয়াড়দের তার সঙ্গে জড়িত না থাকতেও বলা হবে।’

গত ১৯ ফেব্রুয়ারি ভারতের ক্রিকেটে আলোড়ন ফেলেছিল ঋদ্ধিমান সাহার এক টুইট। পোস্টে তিনি লেখেন, বোরিয়া মজুমদার নামের একজন সাংবাদিক হুমকি দিয়েছেন তাকে। পক্ষে-বিপক্ষে অনেক কথা হচ্ছিল। বিসিসিআই ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে।

কমিটির সামনে সাংবাদিকের নাম প্রকাশ করেন ঋদ্ধিমান। কমিটির প্রধান ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। তার সঙ্গে ছিলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং প্রভতেজ ভাটিয়া।

ঋদ্ধিমান একটি ছবি টুইট করে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের কাছ থেকে এটা শুনতে হল। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’

Reneta

টুইটের পর আলোচনার পারদ তুঙ্গে ওঠে। দেশটির সাবেক-বর্তমানরা বিষয়টি নিয়ে তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানান।

বিসিসিআইয়ের তদন্ত কমিটি ঋদ্ধিমানের অভিযোগের সত্যতা পায়। দু’পক্ষের বক্তব্য শোনার পর বোর্ড সাংবাদিক বোরিয়াকে দু’বছরের জন্য নির্বাসিত করতে চলেছে বলে খবর ছড়িয়েছিল। বিসিসিআইয়ে শাস্তিতে শেষপর্যন্ত সেটাই ঘটল।

Jui  Banner Campaign
ট্যাগ: ঋদ্ধিমাননিষিদ্ধবিসিসিআইবোরিয়াভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহার গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT