চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ কোটি টাকা ব্যয়ে এফডিসিতে নির্মাণ হচ্ছে মসজিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নির্মাণ হতে যাচ্ছে একটি দৃষ্টি নন্দন মসজিদ। আর এই মসজিদটি নির্মাণ করে দিচ্ছেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান।

এফডিসিতে রয়েছে একটি পুরনো মসজিদ। যা ভেঙে নতুন মসজিদ করার পরিকল্প করা হয়েছিলো আরো আগেই। কিন্তু আইনি জটিলতায় শেষ পর্যন্ত থমকে ছিলো নতুন মসজিদ নির্মাণের বিষয়টি। তবে এবার মিললো সবুজ সংকেত।

কেপিআইভুক্ত এলাকায় স্থাপনা নির্মাণ করতে হলে সরকারের নির্দিষ্ট বোর্ড রয়েছে, সেখান থেকে অনুমতির প্রয়োজন হয়। এটির অনুমতি পেতে দেরি হওয়ায় মসজিদটি নির্মাণে একটু দেরি হয়েছে বলে জানান এফডিসির এমডি আমির হোসেন। তবে এখন আর কোনো জটিলতা নেই। শিগগির নতুন মসজিদের কাজ শুরু হবে এফডিসিতে।

শিল্পী সমিতির নেতা জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে জানান, এফডিসির পুরনো এই মসজিদ ভেঙে নতুন করে নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। তার নিজস্ব দুই কোটি টাকার অর্থায়নে এফডিসিতে দৃষ্টি নন্দন একটি মসজিদ নির্মাণ হবে। আগামি ৮ মে থেকে শুরু হবে নতুন মসজিদ নির্মাণের কাজ। চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির হোসেনএফডিসিজায়েদ খানমসজিদলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT