চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৯ বছর পর আবারও ‘ফৌজি’র ভূমিকায় শাহরুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
বিনোদন
A A

১৯৮৯ সালে দূরদর্শনে এসেছিল ধারাবাহিক ‘‌ফৌজি’‌। এই ধারাবাহিকে অভিমন্যু’র ভূমিকায় প্রথম আত্মপ্রকাশ হয় শাহরুখ খানের। সেটাই ছিল শাহরুখের প্রথম ক্যামেরার সামনে অভিনয়। তারপর কেটে গেছে ২৯ বছর। এই ২৯ বছর পর আবারও এক ‘‌ফৌজি’‌র ভূমিকায় আসছেন শাহরুখ খান।

আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় এই ছবির নাম ‘‌অপারেশন খুকরি’‌। আর এই ছবিতে শাহরুখ খান অভিনয় করছেন এক ইন্ডিয়ান এয়ার ফোর্স অফিসারের ভূমিকায়।

ঐতিহাসিক পটভূমিকে কেন্দ্র করে ছবি তৈরি করা পরিচালক আশুতোষ গোয়ারিকরের বিশেষত্ব। এর আগেও মুক্তি পেয়েছিল তার পরিচালনায় ‘‌লাগান’‌, ‘‌যোধা আকবর’‌, ‘‌খেলে হাম জি জান সে’‌ ইত্যাদি ছবি। মুক্তির প্রতীক্ষায় তার আরও একটি ঐতিহাসিক ছবি রয়েছে যার নাম ‘‌পানিপথ’‌। আর ‘পানিপথ’ এর পর আসছে ‘‌অপারেশন খুকরি’‌। এই ছবিটিও ঐতিহাসিক ঘটনা নির্ভর।

ঘটনাটি ছিল ২০০০ সালের দিকের। পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে বিদ্রোহী ফ্রন্টের হাতে বন্দি হয়েছিলেন ২২৩ ভারতীয় জওয়ান। ইউনাইটেড নেশনসের শান্তি বাহিনীর অংশ হিসেবে এই জওয়ানরা শান্তি রক্ষা করতে গিয়েছিলেন সিয়েরা লিওনে। পরে মেজর (‌এখন লেফটেন্যান্ট কর্নেল)‌ হরিন্দার সুদের নেতৃত্বে ভারতীয় বিমান বাহিনীর ১২০ জনের একটা ফৌজ সিয়েরা লিওনের প্রত্যন্ত জঙ্গল থেকে উদ্ধার করে এই ২২৩ ভারতীয় জওয়ানকে। আর এই ঐতিহাসিক ঘটনা নিয়েই নির্মিত হবে ‘‌অপারেশন খুকরি’‌।

ছবিটির প্রযোজনায় রয়েছেন শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ। এই প্রযোজনা সংস্থার সূত্রে জানা গেছে বিশাল বাজেটের এই ছবির জন্য ইতিমধ্যেই যাবতীয় গবেষণার কাজ শেষ হয়েছে। ছবির শুটিং শুরু হবে এই বছরের শেষদিকে। সেই সাথে জানা গেছে এই প্রথম এত বিশাল বাজেটের ছবি প্রযোজনা করতে এগিয়ে এসেছে শাহরুখের রেড চিলিজ। ছবিতে থাকবে সিয়েরা লিওনের সেই যুদ্ধের কিছু ক্লিপিংসও। আর ছবির পুরো শুটিংটাই হবে খোদ সিয়েরা লিওনে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির পূর্বপ্রস্তুতির কাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুটবলের সেই নান্দনিকতা কি হারিয়ে গেল?

পরবর্তী

নিয়ন্ত্রণ হারিয়ে ৭শ’ ফুট গভীর খাদে বাস, বহু হতাহত

পরবর্তী
ভারত-৭শ’ ফুট গভীর খাদে বাস

নিয়ন্ত্রণ হারিয়ে ৭শ’ ফুট গভীর খাদে বাস, বহু হতাহত

মৃত্যু

লোহার গ্রিলে ১০ জনের ঝুলন্ত লাশসহ একই পরিবারের ১১ জনের মৃত্যু

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT