চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ সেপ্টেম্বরে জেগে উঠবে চাঁদ!

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:৪৩ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৫
পরিবেশ
A A

আর মাত্র আট দিন বাকি। এরপর পৃথিবী স্বাক্ষী হতে চলেছে বিরল এক সুপার মুন। এ সময় চাঁদ স্বাভাবিক অবস্থার তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। এদিন পৃথিবীর সঙ্গে চাঁদের সর্বনিম্ন দূরত্ব থাকবে তিন লক্ষ ৫৭ হাজার কিলোমিটার। গত ৩২ বছরে পৃথিবীর এতো কাছে আসেনি চাঁদ। কমপক্ষে এক ঘন্টা ১২ মিনিট স্থায়ী হবে সুপার মুন।

সুপারমুন হচ্ছে কক্ষপথে পৃথিবীর থেকে চাঁদের খুব কাছাকাছি অবস্থানে সংঘটিত পূর্ণিমা। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় পৃথিবীর থেকে কক্ষপথে চাঁদের নিকটতম অবস্থানকে বলা হয় পেরিজি এবং দূরতম অবস্থানকে বলা হয় অ্যাপজী ।

প্রতি ১৪টি চান্দ্র মাস সম্পন্ন হওয়ার পর একটি সুপারমুন ঘটে থাকে। অর্থাৎ একটি সুপারমুন সংঘটিত হওয়ার পরে ১৫তম পূর্ণিমাটি হচ্ছে সুপারমুন।

একুশ শতকের মধ্যে ২৫ নভেম্বর, ২০৩৪ এবং ৬ ডিসেম্বর, ২০৫২ সালে চাঁদ পৃথিবীর বেশি নিকটে থাকবে। এর আগে ১৯৩০ সালের ১৪ জানুয়ারি চাঁদ সবচে কাছে এসেছিলো, এরকম আবার ঘটবে ২২৫৭ সালের ১ জানুয়ারি। প্রতি ১৪টি চান্দ্র মাস সম্পন্ন হওয়ার পর একটি সুপারমুন ঘটে থাকে। অর্থাৎ একটি সুপারমুন সংঘটিত হওয়ার পরে ১৫তম পূর্ণিমাটি হচ্ছে সুপারমুন। সময়ের হিসেবে এটি ১ বছর ১মাস ১৮ দিন। এছাড়া আগামী বছরের সুপারমুনের তারিখ হচ্ছে ১৪ নভেম্বর, ২০১৬।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর বিশ্ববাসী দেখবে পেরিজি মুন অথ্যাৎ ওই দিনে পৃথিবী থেকে চাঁদ খুব নিকটেই অবস্থান করবে।

তবে বাংলাদেশের মুন লাভারদের জন্য আক্ষেপ রয়েই গেলো। ২৮ সেপ্টেম্বরের সুপারমুন বাংলাদেশ থেকে দেখা যাবে না।

Reneta

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘২৮ সেপ্টেম্বর সোমবার পূর্ণ চন্দ্র গ্রহণ ঘটবে। ঐদিন বাংলাদেশ মান সময় ভোর ছয়টা ১০ মিনিট ১৮ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করে বেলা ১১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ডে উপচ্ছায়া হতে বের হয়ে আসবে। সকাল সাতটা ছয় মিনিট ৪৮ সেকেন্ডে চাঁদ প্রচ্ছায়ায় প্রবেশ করে সকাল ১০টা ২৭ মিনিট ২৪ সেকেন্ডে প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে।’

তিনি আরো বলেন,‘সকাল আটটা ১০ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে সকাল নয়টা ২৩ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। চন্দ্রের সর্বোচ্চ গ্রহণ সকাল আটটা ৪৭ মিনিট ছয় সেকেন্ডে ঘটবে। গ্রহণের মাত্রা হবে ১ দশমিক ২৮২। ঐদিন বাংলাদেশে সকাল পাঁচটা ৩০ মিনিট হতে সকাল ছয়টার মধ্যে গ্রহণ শেষ হবে। তাই বাংলাদেশ থেকে চন্দ্র গ্রহণ দেখা যাবে না।”

গত একশ বছরে পৃথিবীর খুব কাছ থেকে বিশ্ববাসী সুপারমুন দেখার সুযোগ পেয়েছে মাত্র পাঁচবার। ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ আর শেষ সুপারমুন দেখা গেছে ১৯৮২ সালে।

ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম এশিয়া ও পূর্ব প্যাসিফিক আফ্রিকা কয়েকটি জায়গা থেকে উপভোগ করা যাবে ঐশ্বরিক এই সুপার মুন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২৮ সেপ্টেম্বরসুপারমুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়ালটন ফ্রিজ কিনে আরও দুই ক্রেতা মিলিয়নিয়ার

মে ২০, ২০২৬

অন্তর্বর্তী সরকারকে ৫ বার টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬

কোরবানির হাট প্রস্তুত, ঢাকায় বসছে ২৭টি হাট

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে আলোচনায় যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২০, ২০২৬

ডোরিয়েলটনের হ্যাটট্রিক, ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন কিংস

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT