চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ বছর পর ডাকসুর পথচলা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১২:৩১ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A
নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতির (ভিপি) দায়িত্ব নিচ্ছেন নুরুল হক নুর। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে নুরুল হক দায়িত্ব গ্রহণের বিষয়টি জানান।

১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হওয়ার পর নুরুল দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। শুক্রবার এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই নেতা। শনিবার ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠান হবে। নুরুলের সঙ্গে তাঁর প্যানেলের সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও দায়িত্ব নেবেন। দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ ছাড়া আর প্রায় সকল সংগঠনের প্রার্থীরা এই নির্বাচন প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলনের কথা বলেছিল নুরুল হক নুর।

সংবাদ সম্মেলনে নুরুল হক বলেন: শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে আজ অনুষ্ঠেয় ডাকসুর কার্যকরী সভায় আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব।

এর আগে গত শনিবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হকসহ ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ গণভবনে গিয়েছিলেন। সেখানে শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা চান। এরপর আবার তিনি ডাকসুর দায়িত্ব নেবেন কিনা তা নিয়ে পরস্পরবিরোধি বক্তব্য দেন। শেষ পর্যন্ত তিনি ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। ডাকসু সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান সংকট বাস্তবায়ন ও সাধারণ ছাত্রদের অধিকারের বিষয়ে বিগত দিনগুলিতে ডাকসু উজ্জ্বল ভূমিকা পালন করে এসেছে। আমরা আশা করি রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকলে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা সংকট নিরসনে কর্তৃপক্ষের সহযোগি হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়নুরভিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT