চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ ডিসেম্বর ফ্রান্সে প্রথম করোনা রোগী পাওয়া যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০৫, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্যারিসের নিকটবর্তী একটি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত একজন রোগীর করোনাভাইরাস ছিলো বলে নিশ্চিত করেছেন তার চিকিৎসক। আর সে সময়টি ছিলো ২৭ ডিসেম্বর, ২০১৯।

ওই চিকিৎসকের দাবি সত্য হলে, ইউরোপে যে সময় করোনাভাইরাস ছড়িয়েছে বলা হচ্ছে, তার এক মাস আগেই সেটি পৌঁছে গেছে ফ্রান্সে। তখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগ সম্পর্কে অবগত ছিলো না। কেননা, ৩১ ডিসেম্বর, ২০১৯;  উহানে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করেছে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয় উহানে।

প্যারিসের নিকটবর্তী অভিসেইন এন্ড জিন-ভার্দিয়ার হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন হেড ডা. ইভেস কোহেন বিবিসির নিউজর এক প্রোগ্রামে বলছিলেন, সেই সময় নেওয়া ওই ব্যক্তির দেহের নমুনা সম্প্রতি পরীক্ষা করা হয় এবং তার কোভিড-১৯ করোনাভাইরাস পজিটিভ নিশ্চিত হওয়া গেছে। রোগী আমিরুচে হামার প্যারিসের উত্তর-পূর্বের বোবিনির ৪৩ বছর বয়সী ব্যক্তি।

ডা. কোহেন বলেছেন, আমরা জানতে পারি যে, করোনাভাইরাস লক্ষণ দেখা যেতে পাঁচ থেকে ১৪ দিন সময় লাগে। সে হিসাবে ওই রোগী ১৪-২২ ডিসেম্বরের মধ্যে করোনায় সংক্রমিত হতে পারেন। মূলত শুষ্ক কাশি, জ্বর এবং শ্বাসকষ্টসহ তাকে ২৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করানো হয়, যা পরে করোনার প্রধান লক্ষণ হিসেবে পরিচিতি পায়।

সে হিসেব অনুযায়ী, উহানে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করার আরও চারদিন আগেই প্যারিসে করোনা রোগী পাওয়া গেছে।

সুস্থ হওয়া ওঠা রোগী বিবিসিকে বলেছেন, তিনি কোনো সংক্রামিত এলাকায়  ভ্রমণ করেননি। তারপরও কীভাবে ভাইরাসে আক্রান্ত হলেন সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।

Reneta

ডা. কোহেন বলেছেন যে, তার দুই শিশু ও সে সময় অসুস্থ হয়ে পড়ে। আর তার স্ত্রীর কোনো লক্ষণ দেখা যায়নি।

তবে ডা. কোহেন উল্লেখ করেন যে, রোগীর স্ত্রী চার্লস দ্য গল বিমাবন্দরের নিকটবর্তী একটি সুপার মার্কেটে কাজ করতেন এবং সম্প্রতি চীন থেকে আগত লোকদের সংস্পর্শে আসতে পারেন তিনি।

রোগীর স্ত্রী বলেছেন, প্রায়শই বিভিন্ন গ্রাহক বিমানবন্দর থেকে সরাসরি ওই সুপার মার্কেটে আসেন।

ডা. ইভেস কোহেন বলছিলেন, আমরা ভাবছি যে, রোগীর স্ত্রীর পরীক্ষা অসম্পূর্ণ ছিলো কিনা! তার বিষয়টি আরও বেশি তদন্তের আহ্বান জানানো হয়েছে।

সাধারণত এখন পর্যন্ত সবাই জানে, ২৪ জানুয়ারি ফ্রান্সের প্রথম করোনা রোগী শনাক্ত  হয়।  সেদিন তিনজন ব্যক্তির শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। যাদের মধ্যে দুজন উহানে ভ্রমণ করেছিলেন, তৃতীয় ব্যক্তি তাদের পরিবারের ঘনিষ্ঠ সদস্য।

কিন্তু সম্প্রতি ডা. ইভেস কোহেনের দাবি অনুযায়ী তারও এক মাসে আগে করোনা ছড়িয়েছে ফ্রান্সে। তার মানে ইউরোপে ডিসেম্বর মাসের ২৭ তারিখেই কোভিড-১৯ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসফ্রান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমান চলাচলে নিষেধাজ্ঞা ১৬ মে পর্যন্ত

পরবর্তী

বিদ্যানন্দের প্রধান কিশোর কুমারের পদত্যাগ

পরবর্তী

বিদ্যানন্দের প্রধান কিশোর কুমারের পদত্যাগ

করোনা

সঙ্কটময় সময়ে শিক্ষা ব্যবস্থায় নজর দেয়া জরুরি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT