চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজ যাবেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার অনুমতি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সোমবার বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়। আগামী ২৭ জুলাই রাতে উইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন টাইগার অফস্পিন-অলরাউন্ডার।

মিরাজ খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। সিপিএলের এবারের আসর শুরু হবে ৪ আগস্ট। উদ্বোধনী দিনেই মিরাজের দল নামবে সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে। সিপিএলে সব ম্যাচ অবশ্য খেলা হবে না মিরাজের। ১৫ আগস্ট পর্যন্ত থাকবেন সেখানে। ফিরে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন গত অক্টোবরে মিরপুর টেস্টে ইংল্যান্ড-বধের এই নায়ক।

সামনে বড় কোনও চ্যালেঞ্জ এলেই ছোটবেলার কোচ সোহেল ইসলামের শরণাপন্ন হন মিরাজ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সোমবার মিরপুরের একাডেমি মাঠে মিরাজকে দেখা গেল বিসিবির বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করা সোহেলের অধীনে বোলিং অনুশীলনে। খুঁটিনাটি বিষয়ে পরামর্শ নিলেন তিনি। নেটে ব্যাট হাতেও কিছু সময় ঘাম ঝরালেন। বোলিং-ব্যাটিংয়ের এক ফাঁকে চ্যানেল আই অনলাইনকে মিরাজ জানান, ২৭ জুলাই রওনা দেওয়ার কথা।

কথা হওয়ার সময়ও অবশ্য অনাপত্তিপত্র হাতে পাননি মিরাজ। পেয়েছেন আরো খানিকটা পরে। দেশের বাইরে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার রোমাঞ্চ ঝিলিক দিচ্ছিল এই তরুণের চোখে-মুখে। বোলিং নেটের পাশে জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বির সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিচিত্র খাবার-দাবার নিয়ে আড্ডায় মাতলেন। সেখানকার খাবার নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন মিরাজ। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্যারিবীয় দ্বীপে সফরের অভিজ্ঞতা আছে। পছন্দের ‘বাংলা’ খাবারও যে মিলবে সে নিশ্চয়তায় পেলেন ভরসা।

ওয়েস্ট ইন্ডিজে সাকিব আল হাসানের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন মিরাজ। সাকিব জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলবেন সিপিএলে। বিশ্বসেরা এই অলরাউন্ডার দেশ ছাড়বেন ২৯ জুলাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT