চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭৫ স্বর্ণের লড়াইয়ের পর্দা উঠল গোল্ডকোস্টে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
গোল্ডকোস্টে জমকালো উদ্বোধনক্ষণ

গোল্ডকোস্টে জমকালো উদ্বোধনক্ষণ

বিশ্বের ৭১ দেশের ৬৬০০’রও বেশি অ্যাথলেট হাজির। উদ্দেশ্য একটাই। ২৩ ডিসিপ্লিনে ২৭৫ স্বর্ণের দৌড়ে দেশের পতাকা বিশ্বের সামনে উঁচিয়ে ধরা। ‘স্বপ্নকে ছড়িয়ে দাও’ -এই স্লোগানকে সামনে রেখে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে বুধবার পর্দা উঠল ২১তম কমনওয়েলথ গেমসের।

পদকের লড়াই শুরু হবে বৃহস্পতিবার। বুধবার হয়ে গেল জমকালো উদ্বোধন। আসরকে গতিময় রাখতেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। সাড়ে ৬ হাজারেরও বেশি অ্যাথলেটরা যেন স্বচ্ছন্দে থাকতে পারেন তার কমতি রাখেনি অস্ট্রেলিয়া।

গেমসের জন্য ২৯ হেক্টর জমিতে নির্মাণ করা হয়েছে অ্যাথলেটদের স্পোর্টস ভিলা। ১২২৫ অ্যাপার্টমেন্টে আরাম-আয়েশ থেকে শুরু করে সুইমিং পুল, ২৪ ঘণ্টা খাওয়া-দাওয়া; সবকিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। জনপ্রতি ৩৪টি জম্মনিরোধক প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে ভিলাতে।

ইভেন্টে রাখা হয়েছে নারী-পুরুষের সাম্য অবস্থা। অর্থাৎ, সমান সংখ্যক পদকের জন্য লড়বেন নারী-পুরুষ উভয় অ্যাথলেটরাই। প্রথমবারের মত কমনওয়েলথের আসরে অভিষিক্ত হতে যাচ্ছে বিচ ভলিবল, প্যারা ট্রাইথলন ও মহিলাদের সেভেন-এ সাইড রাগবির। সঙ্গে থাকছে ৭টি প্যারা ইভেন্টও।

এই নিয়ে সর্বোচ্চ পঞ্চমবারের মত কমনওয়েলথের আসর আয়োজন করছে অস্ট্রেলিয়া। আগে ১৯৩৮ সালে সিডনি, ১৯৬২ সালে পার্থ, ১৯৮২ সালে ব্রিসবেন ও ২০০৬ সালে মেলবোর্নে আসরটির আয়োজন করেছিল অজিরা।

গেমসে অংশ নেয়া বাংলাদেশ দলের অ্যাথলেটরা

পদকের লড়াইয়ের আগে বুধবার বিকাল ৪টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অংশগ্রহণকারী অ্যাথলেটদের শপথ পাফ করান অস্ট্রেলীয় কিংবদন্তি নেটবল কোচ লিসা অ্যালেক্সান্ডার।

Reneta

বাংলাদেশ থেকে এবার মোট ২৬জন অ্যাথলেট অংশ নিচ্ছেন কমনওয়েলথ গেমসে। অ্যাথলেটিক্স, বক্সিং, শ্যুটিং, সাঁতার, ভারোত্তোলন ও কুস্তি; এই ছয় ডিসিপ্লিনে অংশ নেবেন লাল-সবুজ অ্যাথলেটরা। বাংলাদেশের পতাকা বহন করেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা জয়ী শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী।

১২ দিনের পদকের জমজমাট লড়াই শেষে ১৫ এপ্রিল পর্দা নামবে ২১তম কমনওয়েলথ গেমসের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT