চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ বাংলাদেশি হত্যার ‘মূল হোতা’ ড্রোন হামলায় নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ০৩, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় ‘মূল হোতা’ মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই সেদেশের বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিকভাবে টুইট করেছে দ্য লিবিয়া অবজার্ভার।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার গণমাধ্যমের কাছে পাঠানো হয় ওই টুইটটি।

মঙ্গলবার  রাজধানী ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ওই হামলায় মৃত্যু হয় খালেদ আল-মিশাইয়ের।

লিবিয়ার সংবাদমাধ্যম বলছে, খালেদ ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী।

ঘটনার পর লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা এর তদন্ত শুরু করেছে।

Reneta

পরে লিবিয়া সরকারের পক্ষ থেকে আরেকটি বিবৃতি দিয়ে বলা হয়, হত্যাকারীদের বিচারের আওতায় আনতে প্রতিজ্ঞাবদ্ধ লিবিয়া।

এতে নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

নিহত বাংলাদেশিরা সবাই অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী চক্রের মাধ্যমে লিবিয়া গিয়েছিলেন।

এরই মধ্যে অবৈধ মানব পাচারকারী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে র‍্যাব অন্তত তিনজনকে গ্রেফতার করেছে।

গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে এক মানবপাচারকারীর সহযোগী ও স্বজনরা। এতে আহত হন আরও ১১ জন বাংলাদেশি।

Jui  Banner Campaign
ট্যাগ: ড্রোন হামলাবাংলাদেশিলিবিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করেছে মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT