চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ লাখ ফাইজার ভ্যাকসিন উপহার পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে ফাইজার ভ্যাকসিন উপহার প্রদান, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশের কাছে হস্তান্তর করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। এই ভ্যাকসিনগুলোসহ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেয়া মোট ভ্যাকসিনের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ডোজে।

ঢাকায় এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই)-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরক্ত সচিব সৈয়দ মজিবুল হক ও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের কাছে ভ্যাকসিনের এই চালান হস্তান্তর করেন রাষ্ট্রদূত মিলার ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স।

রাষ্ট্রদূত মিলার বলেছেন, “জীবন রক্ষাকারী ফাইজার টিকার এই অতিরিক্ত ২ দশমিক ৫ মিলিয়ন ডোজ উপহার দিতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত এবং আমরা জাতীয় ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে আমাদের সমর্থন অব্যাহত রাখব। নিরাপদ ও কার্যকরভাবে ফাইজারের এই টিকা সংরক্ষণ ও প্রয়োগের সঠিক অবকাঠামো আছে কি না, তা নিশ্চিত করার জন্য আমরা বৈশ্বিক কোভ্যাক্স ভ্যাকসিন উদ্যোগকে সমর্থন করতে পেরে গর্বিত।”

ইপিআই যেখানে কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ করে, সেই জায়গাও ঘুরে দেখেছেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের কর্মকর্তারা। এখানে ফাইজার ভ্যাকসিন গুলো সংরক্ষণ করা হচ্ছে ২৬টি অত্যাধুনিক শীতল ফ্রিজারে, যেগুলো সরবরাহ করা হয়েছে বৈশ্বিক কোভ্যাক্স ভ্যাকসিন অ্যালায়েন্স অংশীদারত্বের মাধ্যমে।

২০২২ সাল নাগাদ গোটা বিশ্বে এক বিলিয়ন ডোজ ভ্যাকসিন বিনা মূল্যে উপহারের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার যে বৃহত্তর অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্রের, তারই অংশ হিসেবে ফাইজার ভ্যাকসিনের এই চালান এসেছে।

ট্যাগ: ফাইজার টিকাবাংলাদেশযুক্তরাষ্ট্রে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের হাত থেকে বাঁচতেই মানুষ বিএনপিকে ভোট দেবে: ফখরুল

পরবর্তী

নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ নভেম্বর

পরবর্তী

নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ নভেম্বর

শিক্ষক দিবস ২০২১ উপলক্ষে শিক্ষকদের জন্য শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা পুনরুদ্ধারের প্রাণই হলো শিক্ষক

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT