চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মাস পরে রানা প্লাজা ধসের মামলার চার্জশিট আদালতে

পরাগ আজিমপরাগ আজিম
১২:৪২ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৫
অন্যান্য, আদালত
A A

দেশের ইতিহাসের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা
প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া মামলায় সোমবার আদালতে চার্জশিট দিতে যাচ্ছে
সিআইডি। এতে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ হত্যা মামলায় অভিযুক্ত হচ্ছে
৪১ জন। ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জনকে অভিযুক্ত করা
হচ্ছে।

তবে এ দুই মামলায় রানা ছাড়া ওই ভবনে থাকা পোশাক
কারখানার মালিকসহ সব আসামীই জামিনে রয়েছেন।

২০১৩ সালের
২৪ এপ্রিল সকালে রাজধানীর উপকন্ঠে সাভার বাস্ট্যান্ডের কাছে ৮ তলা ভবন রানা
প্লাজা ধসে পরিণত হয় ধ্বংসস্তুপে। এতে নিহত হন ১ হাজার ১শ’ ৩৫ জন। জীবিত
উদ্ধার করা হয় ২ হাজার ৪শ’ ৩৮ জনকে। যাদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গুত্ব
বরণ করেছেন।

ওই ঘটনায় পরদিন সাভার থানায় হত্যা ও ইমারত
নির্মাণ আইনে দুটি মামলা হয়। তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত
বিভাগ-সিআইডিকে। ঘটনার দুই বছর ১ মাসেরও কিছু বেশি সময় পর আদালতে দুই
মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি।

চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল বলেন, সিআইডি
সূত্রে আমরা জানতে পেরেছি সোমবার দুটি মামলায় চার্জশিট দাখিল
করা হবে। একটা পুলিশের দায়ের করা হত্যা মামলা। এতে রানাসহ ৪১ জনের বিরুদ্ধে
হত্যার অভিযোগ আনা হবে।

‘এছাড়াও সাভার পৌরসভার মেয়র ও
ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী খানকেও আসামী করা
হচ্ছে।’

Reneta

তিনি জানান, ইমারত নির্মাণ আইনে করা মামলায়
রানা, তার বাবা এবং ওই ভবনে থাকা পোশাক কারাখানার মালিকসহ ১৮ জনকে আসামী
করা হচ্ছে।

আনোয়ারুল বলেন, শুরুতে মামলাটি হয়েছিলো
অবহেলা জনিত হত্যা মামলা হিসেবে। একজন পোশাক শ্রমিকের স্বামী রানাসহ
কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগ এবং পুলিশের মামলা
একই সঙ্গে তদন্ত করা হয়েছে। তদন্তে সিআইডি হত্যার সত্যতা পেয়েছে। সেই
অনুযায়ীই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

চার্জশিটে
হত্যা মামলায় সাক্ষী করা হয়েছে ৫শ’ ৯৪ জনকে। আর ইমারত নির্মাণ আইনের মামলায়
সাক্ষী ১শ’ ৩০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT