চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছরে টুইন পিকস: শিল্পীরা কে কেমন আছেন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:১৬ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৫
বিনোদন
A A

২৫ বছরে টুইন পিকস: কেমন আছে এর শিল্পীরা

অনলাইন ডেস্ক:

আজ
থেকে পঁচিশ বছর আগে একটি নদীর ধারে পাওয়া যায় লরা পালমার নামের এক যুবতীর লাশ।তার মৃত্যুকে
ঘিরে পাল্টে যায় ওয়াশিংটনের টুইন পিকস নামের ছোট্ট এক শহরের পুরো চিত্র।এমনই কাহিনী
নিয়ে তৈরি হয়েছিলো ‘‍টুইন পিকস’ নামের সিরিয়ালটি।সেই সময়ে বিশ্বজুড়ে এটি এতটাই জনপ্রিয়
হয়েছিলো যে তখন বাংলাদেশ টেলিভিশনও তাদের দর্শকদের জন্য প্রচার করেছিলো।

হলিউডের
ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ এবং মার্ক ফ্রস্টের পরিচালনায় সিরিয়ালটি
নির্মিত হয়। পরিচালকদ্বয় ঘোষণা দিয়েছিলেন দীর্ঘ ২৫ বছর পর ২০১৬ সালে আবারো এর নতুন
এপিসোড আসবে।তবে হলিউডের ‘মাস্টার অব রিডিক্যুল’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ কয়েকদিন
আগে ঘোষণা দিয়েছেন নতুন এপিসোডের পরিচালনায় তিনি থাকছেন না।

সিরিয়ালটি
নিয়ে এর ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই।কেমন আছেন এই সিরিয়ালে অভিনয় করা সেই তারকারা।
চলুন জেনে নেয়া যাক তাদের তখন এবং এখনকার কিছু তথ্য।

স্পেশাল এজেন্ট কাইল ম্যাকলাচলান:

ডেভিড
লিঞ্চের ‘ডিউন’ এবং ‘ব্লু ভেলভেট’ চলচ্চিত্রে অভিনয়ের পর ম্যাকলাচলান টুইন পিকস সিরিয়ালে
‘লরা পালমার’ নামক যুবতীর খুনের রহস্য উন্মোচন করতে আসা ‘স্পেশাল এজেন্ট’ ডেল কুপার
চরিত্রে অভিনয় করেন। গোল্ডেন গ্লোব জয়ী এই অভিনেতা বিপুল জনপ্রিয়তা পান ছোটো পর্দার
‘সেক্স এন্ড দ্যা সিটি’ সিরিয়ালের মূল চরিত্রে অভিনয়ের জন্য। তার বয়স এখন ৫৬। যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে স্ত্রী, ছেলে এবং দুটো কুকুর নিয়ে বেশ সুখে শান্তিতেই বসবাস করছেন তিনি।চেহারায়
এসেছে বিপুল পরিবর্তন। টুইন পিকস ফিরে আসা নিয়ে তিনি বলেন, টুইন পিকের অদ্ভুত বিচিত্র
আর বিস্ময়কর জগতে আবারো ফিরে যেতে খুবই উচ্ছ্বসিত আমি।


লরা পালমার হিসেবে শেরিল লী:

লরা
পালমার নামক যুবতী এবং লরার কাজিনের চরিত্রে অভিনয় করেছিলেন শেরিল লী। টুইন পিকসের
চলচ্চিত্র ভার্ষনে তিনিই ছিলেন মূল চরিত্র। এক সন্তান এবং স্বামী নিয়ে তার বসবাস।বয়স
৪৭। তবে তিনি এখন ভুগছেন রক্তে সমস্যাজনিত কারণে। এই রোগের কারণে ক্যারিয়ারও স্থগিত
করতে হয়েছে।তবে টুইন পিকসে অবশ্যই অভিনয় করছেন বলে জানিয়েছেন।



লিল্যান্ড পালমার হিসেবে রায় ওয়াইজ: লরা
পালমারের বাবা এবং একই সাথে তার হত্যাকারী হিসেবে লিল্যান্ড পালমার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন রায় ওয়াইজ।তিনি ‘ফায়ার ওয়াক উইথ মি’ নামে টুইন
পিকসের চলচ্চিত্র ভার্ষনেও অভিনয় করেছিলেন।তার বয়স এখন ৬৭। ছোটো পর্দায় তুমুল জনপ্রিয়
অভিনেতা তিনি।

 

ডোনা হেওয়ার্ড চরিত্রে লারা ফ্লিন বোয়েল:

সেই
একমাত্র অভিনেত্রী যার ফিরে আসা নিয়ে কোনো শব্দ পর্যন্ত পাওয়া যায়নি। এক সময়ে এই সিরিয়ালের
মূল চরিত্র কাইল ম্যাকলাচলান এর সাথে ডেট করতেন তিনি। ৪৫ বছর বয়সি এই অভিনেত্রী অভিনয়
ক্ষেত্রে তেমন সফলতা অর্জন করতে পারেননি।



অড্রি হর্ন রূপে শেরিলিন ফেন:

৮০’র
দশকে হলিউডের বি-মুভিতে রাজত্ত্ব ছিলো তার। সেখান থেকেই চোখে পড়েন ডেভিড লিঞ্চের।এই
সিরিয়ালে আবেদনময়ী এক হাই-স্কুল গার্ল চরিত্রে অভিনয় করেন তিনি। আশির দশক থেকে এখনও
পর্যন্ত নিজের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ৫০ বছর বয়সি এই অভিনেত্রী।সিরিয়ালটির
নতুন এপিসোডগুলোতেও দর্শক দেখতে পাবে তাকে।




আবেদনময়ী জোসি প্যাকার্ড চরিত্রে জোয়ান শেন:

১৯৮৭
তম অস্কার আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘দ্যা লাস্ট এমপেরর’ এর ৫৩ বছর বয়সি এই অভিনেত্রী
টুইন পিকসে ছিলেন মূল আকর্ষণ রুপে।টুইন পিকসের নতুন সিরিজে ভক্তরা তাকে অবশ্যই দেখতে
পাবেন।



শেরিফ ট্রুম্যান রুপে মাইকেল অনতেকিন:

৬৯
বছর বয়সি এই অভিনেতার বয়স যেন এতটুকুও বাড়েনি। ৯০’র দশকে টুইন পিকসে অভিনয় করেই তুমুল
জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। হলিউডের আরেক কিংবদন্তী জর্জ ক্লুনির কাজিন। আসছে এপিসোডেও
দেখা যাবে তাকে।

টুইন পিকস সুন্দরী হিসেবে হায়েদার গ্রাহাম:

টুইন
পিকসে খুব বেশি সময়ের জন্য দেখা যায়নি তাকে। তার পরও কাহিনীর মোড় নিয়েছে তার চরিত্রের
দ্বারাই।সিরিয়ালটির ভক্তরা আসছে এপিসোডে তাকেও দেখতে পাবে।

পেগি লিপটন বনাম নরমা জেনিংস:

টুইন
পিকসের নরমা চরিত্রে ‘ফ্যাশন আইকন গার্ল’ খ্যাত এই নায়িকাকে সম্পূর্ন ভিন্নভাবে দেখতে
পেয়েছিল দর্শক।৬৮ বছর বয়সি এই অভিনেত্রীকেও নতুন সিক্যুয়েন্সে দেখা যাবে বলে জানা গেছে।

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পঞ্চাশ বছর পর আলোচনার টেবিলে কিউবা-যুক্তরাষ্ট্র

পরবর্তী

ব্রণ দূর হবে মাত্র ১৪ দিনে

পরবর্তী

ব্রণ দূর হবে মাত্র ১৪ দিনে

ত্রিদেশীয় সফরে নরেদ্র মোদি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT