চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’, পরীকে নিয়ে ছুটছেন চয়নিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

শুক্রবার (১১ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। মুক্তির সময় যতোই ঘনিয়ে আসছে, ততোই বাড়ছে নির্মাতার ‘টেনশন’! তাই বলে টেনশনের কথা ভেবে বসে নেই নির্মাতা, ছবির নায়িকা পরীমনিকে নিয়ে ছুটছেন প্রচার প্রচারণায়!

বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে চয়নিকা চৌধুরী বলেন, আমার প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ ২৫টি সিনেমা হলে মুক্তি চূড়ান্ত হয়েছে। এরকম মহামারির সময়েও আমার প্রযোজক ছবি মুক্তির যে ঝুঁকি নিলেন, তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আশা করছি দর্শক তার প্রতিদান দিবেন।

নির্মাতা বলেন, করোনার কারণে যেহেতু দলবল নিয়ে বাংলা সিনেমাপ্রেমীদের কাছে ছুটে যাওয়ার সুযোগ নেই, তাই আমরা অনলাইন প্রচারণাকেই গুরুত্ব দিচ্ছি। সেই সাথে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোতেও ছুটছি। ছবির সব কলাকুশলীরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন মানুষকে ‘বিশ্বসুন্দরী’ মুক্তির বার্তাটি পৌঁছে দিতে।

‘বিশ্বসুন্দরী’র নায়ক সিয়াম আহমেদ ঢাকায় নেই। তবে অনলাইনে এই ছবির প্রচারণায় যুক্ত আছেন। অন্য একটা সিনেমার (দামাল) গেট-আপ এ থাকায় হয়তো লুক প্রকাশ হওয়ার আশঙ্কায় নিয়মিত তাকে পাওয়া যাবে না। সিনেমা মুক্তির খবর মানুষের পৌঁছে দিতে অভিনেতা-কলাকুশলীদের এই আন্তরিকতায় সন্তুষ্ট নির্মাতা।

জানালেন, পরীকে নিয়ে নিয়মিত সংবাদমাধ্যমগুলোতে হাজির হচ্ছেন, টেলিভিশন কিংবা অন্যান্য অনলাইন আড্ডাগুলোতেও তাকে সঙ্গ দিচ্ছেন আর আর অভিনেতা-অভিনেত্রীরা।

তবে নির্মাতা সবচেয়ে বেশি আনন্দিত করোনাকালেও তার ছবিটি ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে! চয়নিকা বলেন, এই সময়েও ‘বিশ্বসুন্দরী’ মুক্তি উপলক্ষ্যে অনেক এক পর্দার সিনেমা হল চালু হয়েছে। ঢাকার মধ্যে চালু হয়েছে শ্যামলী সিনেমা। এটা আমার এবং পুরো টিমের জন্য গর্বের। দেশের প্রধান প্রধান হলগুলোতে চলবে ‘বিশ্বসুন্দরী’।

Reneta

ঢাকার মধ্যে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে।

‘বিশ্বসুন্দরী’ ছবিতে প্রথমবার দেখা যাবে পরীমনি-সিয়াম জুটিকে। এছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরো অনেকে।

ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’ ছবির গান ইতিমধ্যেই শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইতিমধ্যেই ইউটিউবে দেখা হয়েছে ৩ কোটির বেশি সংখ্যকবার। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দআনন্দ খালেদআলমগীরচম্পাচয়নিকাচয়নিকা চৌধুরীচিত্রামহলপরীমনিফজলুর রহমান বাবুবিশ্বসুন্দরীমনিরা মিঠুযমুনা ব্লকবাস্টারলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসীমান্তসুজনসৈনিক ক্লাবস্টার সিনেপ্লেক্সহীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

টরন্টোতে প্রাচ্য-প্রতীচ্যের পোস্টার উন্মোচন ও চৈত্র সংক্রান্তি উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

এপ্রিল ১৪, ২০২৬

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা

এপ্রিল ১৪, ২০২৬

বৈশাখ বরণে প্রস্তুত খুলনা বিশ্ববিদ্যালয়

এপ্রিল ১৪, ২০২৬

গানে গানে রমনার বটমূলে শুরু বর্ষবরণ আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT