চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭শ’র বেশি ডেঙ্গু রোগী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ন ০২, আগস্ট ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A
ডেঙ্গু রোগী শনাক্ত

দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে প্রতিদিন। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক শিশু এবং মাদারিপুরে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১৭শ’র বেশি রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছে। সরকারি হিসাবমতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০ হাজার মানুষ। তাদের মধ্যে মৃত্যৃ হয়েছে ৪৩ জনের।

হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা না দিয়ে কোনো রোগীকে সেখান থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে সচেতনতার অভাব রয়েছে সেখানে। প্রতিটি ডেঙ্গু রোগীকে মশারির মধ্যে থাকতে বলা হলেও এ নির্দেশ মানছেন না অনেকেই। মশারি থাকলেও টানাচ্ছেন না অনেকে।

সকাল হওয়ার সাথে সাথেই হাসপাতালগুলোর প্যাথলজি বিভাগের সামনে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভীড় জমাচ্ছেন রোগীর স্বজনরা। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। যারা জ্বর নিয়ে আসছে এবং জ্বর শনাক্ত হচ্ছে তাদের চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জরুরি ও বর্হিবিভাগে ডেঙ্গু জ্বরের রোগীর ভীড় বাড়ছেই। ডেঙ্গু শনাক্তের পরীক্ষাসহ ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য রোগী আসতে শুরু করে চলতি মাসের শুরু থেকেই।

ঢাকার প্রায় প্রতিটি সরকারি হাসাপাতালের জরুরী ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে জ্বর নিয়ে অন্তত একশ’ থেকে দেড়শ’ রোগী আসছেন।

Reneta

শিশু ওয়ার্ডের প্রতিটি বেডে প্রায় ৪ থেকে ৫ জন করে শিশু। বেডে জায়গা না পেয়ে নিচে ও বারান্দায় অবস্থান নিয়েছে অনেকে। চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পরও হাসপাতালে বেডের অভাব থেকেই যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গুমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT