আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের সড়কে যানচলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন হাইেকার্ট।
সেই সঙ্গে আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল, অবরােধ ও ধর্মঘটের মতো কর্মসূচি কেন অবৈধ ঘােষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন হাইকাের্ট।
রুলে আদালতের রায়ের বিরুদ্ধে কেউ এরূপ কর্মসূিচ ঘােষণা করে তবে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সচিবসহ ১৭ জন বিবাদির উপর রুলসহ এই নির্দেশনা জারি করা হয়।
বুধবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন বিচারপতি মাে. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকাের্ট বেঞ্চ রুলসহ এই নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনাননী করেন আইনজীবী মনজীল মােরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে বিষয়ে একটি নির্দেশনা চেয়ে একটি করেন আইনজীবী মনজীল মােরশেদ।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আরেকটি মামলায় সোমবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২০০৩ সালে সাভারে ঘটা একটি ঘটনায় ট্রাক চালক মীর হোসেন মীরুকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
এ দুই রায়ের প্রতিবাদে মঙ্গলবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। বুধবার দুপুরে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেন মালিক-শ্রমিকরা।








