চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ বছর সাজা: রায় শুনে বুকে ব্যথা, হাসপাতালে হার্ভে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ন ১২, মার্চ ২০২০
বিনোদন
A A

ধর্ষণের ও যৌন হেনস্থার অভিযোগে ৬৭ বছর বয়সী হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের আদালত। সাজা শোনার এক ঘণ্টা পরেই বুকে ব্যথা নিয়ে বেল্লেভ হাসপাতালে ভর্তি হয়েছেন এই মুভি মোগল।

এরপর সেখান থেকে সন্ধ্যায় তাকে ম্যানহাটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউইয়র্কের রাইকার আইল্যান্ড জেলে থাকাকালিন বুকে ব্যথা অনুভব করেন হার্ভে ওয়েনস্টেইন। এরপর জেল কর্তৃপক্ষ কড়া নিরাপত্তায় তাকে হাসপাতালে নিয়ে যায়। সুস্থ হওয়া পর্যন্ত হাসপাতালেই রাখা হবে এই হলিউড মোড়লকে।

২০০৬ সালে মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং ২০১৩ সালে জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বিখ্যাত ছবি ‘পাল্প ফিকশন’-এর প্রযোজক হার্ভে। সেই সব অভিযোগ আমলে নিয়েই চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে দোষী সাভ্যস্ত করে নিউ ইয়র্কের আদালত। তখনই জানানো হয়, হার্ভের ৫ থেকে ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে।

সব বিবেচনা করে ১১ মার্চ সাজা ঘোষণার দিন ধার্য করা হয়। আমেরিকার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এদিন হুইলচেয়ারে হাতকড়া পড়েই আদালতে আসেন হার্ভে। সাজা শোনার পর তার কোনো ভাবান্তর ছিলো না। তবে এরআগে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে এমন সাজা ঘোষণার বিষয়টিকে মিটু আন্দোলনের সফলতা বলে দেখছেন অনেকে। কারণ এই প্রভাবশালীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠার পরই সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসা শুরু হয়। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘#মি টু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন। -সিএনএন

Jui  Banner Campaign
ট্যাগ: মিটু আন্দোলনমুভি মোগললিড বিনোদনহলিউডহার্ভেহার্ভে ওয়েনস্টাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের উৎস

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাহিদ ইসলামের বাসায় শিশুদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT