চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ অক্টোবর সিলেট সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

২৩ অক্টোবর সিলেট সফরের মধ্যদিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আ স ম আব্দুর রব।

তিনি বলেন, আজকের বৈঠকে লিঁয়াজো কমিটি গঠন হয়েছে আগামীকাল আবারও বৈঠক শেষে কমিটির নাম ঘোষণা করা হবে।

আজ দুপুরে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব নিজ বাসভবনে বৈঠক শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেটের পর চট্টগ্রাম, রাজশাহীসহ সকল বিভাগ ও মহানগর পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি দেয়া হবে। এছাড়া জেলা পর্যায়েও কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।

আ স ম রব বলেন, আমাদের কর্মসূচিতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেয়া হবে না সেই সহযোগিতা চাই।

বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বিত সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক সোয়া ১২টায় শুরু হয়ে চলে সোয়া ৩ টায় পর্যন্ত।

Reneta

সিলেটে কি ধরনের কর্মসূচি দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে মাজার জিয়ারত এরপর জনসভা হবে। এছাড়া অন্যান্য কর্মসূচির বিষয়ে আগামীকাল জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ. স. ম. আব্দুর রব, তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসু সাবেক ভিসি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ড. জায়েদ প্রমুখ।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণফোরামগণস্বাস্থ্যজাতীয় ঐক্যফ্রন্টডাকসুনাগরিক ঐক্যবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT