চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

’২২ সাল নাগাদ বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প

চকোর মালিথাচকোর মালিথা
২:৩৬ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে ২০২২ সালের মধ্যে বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কা করছেন একজন ভূমিকম্প বিশেষজ্ঞ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ এস এম মাকসুদ কামাল চ্যানেল আই অনলাইনকে বলেছেন, চট্টগ্রাম সমুদ্র উপকূল, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত, বাংলাদেশের পূর্ব অঞ্চল এবং দিনাজপুর শহরে নিকট ভবিষ্যতে তীব্র ভূমিকম্প হতে পারে।

বাংলাদেশসহ ভারতের মনিপুর, যে অঞ্চলে সোমবার সকালে ভূমিকম্প হয়েছে, বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতি বছরই সেখানে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। তবে গত কয়েক বছরের মধ্যে ৬.৭ মাত্রার ভূমিকম্প এই প্রথম।

ড. মাকসুদ কামাল জানান, যেখানে ভূমিকম্প হয়েছে তার আশপাশে ভূমিকম্পের তীব্রতা ৭ মাত্রার কাছাকাছি হলেও বাংলাদেশে আমরা অনুভব করেছি ৪ মাত্রার কম্পন। আবার ঢাকায় নরম মাটির অঞ্চলগুলোতে কোথাও কোথাও ৫ মাত্রাও অনুভূত হয়েছে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অনেকগুলো সক্রিয় ফাটল রেখা বা প্লেট বাউন্ডারি, যেগুলো ভূমিকম্প উৎপত্তি করে, বাংলাদেশ এবং এর আশেপাশের অঞ্চলে বর্তমানে সেগুলো সক্রিয় রয়েছে।

মাকসুদ কামাল বলেন, এসব ফাটল রেখা সক্রিয় এবং ভূ-অভ্যস্তরে ১০০ থেকে ৩০০ বছর ধরে শক্তি সঞ্চয় করছে। সেই শক্তি বেরিয়ে এলে আমাদের দেশে বড় ধরণের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে ২০২২ সাল নাগাদ বড় একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।

Reneta

প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পুরোপুরি মানুষের না থাকলেও জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT