রাজধানী থেকে গুম হওয়া ২২ জনকে খুঁজে বের করার দাবি জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা । জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেছেন ওই গুমের দায় দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানীর বাসা থেকে উঠিয়ে নিয়ে যাবার পর থেকে নিখোঁজ অনেকেই। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচীতে তাদের খুঁজে বের করার দাবী জানান স্বজনরা ।
গুম হওয়াদের স্বজনরা বলে, এইসব গুমের ঘটনায় রাষ্ট্রের দায়িত্বই সবচেয়ে বেশি। যদি কেউ হারিয়ে যায়,গুম হয় তবে সরকারের দায়িত্ব তাকে খুঁজে বের করা,উদ্ধার করা। অথচ এসব ক্ষেত্রে মামলা করতে গেলেও অনেকসময় পুলিশ মামলা নেয় না বলেও অভিযোগ তাদের।
গুম হবার পর পুলিশের রহস্যজনক ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরিবারের সদস্যরা ।স্বজনদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানব বন্ধনে অংশ নেয়া তাদের পরিজনরা।








