চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২১২ কোটি টাকা ব্যয়ে তৈরি ডাবল রেললাইন উদ্বোধন

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৭:৩৮ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

দুই হাজার দুইশ ১২ কোটি টাকা খরচে নির্মিত টঙ্গী-ভৈরব ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী মাসের শুরুর দিকে নতুন ২৭৪টি কোচ রেলওয়েতে যোগ করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী।

দেশের দুই হাজার আটশ ৭৭ কিলোমিটার রেললাইনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতি ঢাকা-চট্টগ্রাম রুটকে ডাবল লাইনে রূপান্তরের কাজ শুরু হয় ২০১১ সালে। প্রায় চার বছর পর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টঙ্গি থেকে ভৈরব বাজার জংশন পর্যন্ত ডাবল লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেসময় ২০১৮ সালের মধ্যে রেলওয়ের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলেন রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক। তিনি বলেন, আমাদের এখন ৩৯টি প্রকল্প এখন চলমান। আরো ১০টি প্রকল্প আমরা অতিদ্রুত গ্রহণ করবো। বরিশাল ও পায়রা বন্দরে রেললাইন চালু হবে।

পরে ভৈরব বাজার থেকে টঙ্গিগামী এক জোড়া ডেমো ট্রেন চালানোর মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় লাইনে ট্রেন চলাচল।

রাজধানী ঢাকার সঙ্গে কিশোরগঞ্জ হয়ে চট্টগ্রামগামী ডাবল লাইন চালু হওয়ায় দারুন খুশি ওই রুটে চলাচলকারী যাত্রীরা।

ডাবল লাইন চালু হওয়ায় রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলকারী ৪৬টি ট্রেনের যাতায়াতের সময় যেমন কমবে তেমনি প্রায় দ্বিগুণ ট্রেনও পরিচালনা করতে পারবে রেলওয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাবল রেললাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৪ ক্যাটাগরিতে ইমপ্রেস টেলিফিল্ম

পরবর্তী

২২১২ কোটি টাকা ব্যয়ে তৈরি ডাবল রেললাইন উদ্বোধন

পরবর্তী

আমিরাতে চমকে গেলো শ্রীলংকা

আমিরাতে চমকে গেলো শ্রীলংকা

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT