চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

’২১ সালের আগেই ‘উচ্চ-মধ্যম’ আয়ের দেশ

নাসিমুল শুভনাসিমুল শুভ
৪:০০ পূর্বাহ্ন ০২, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

২০২১ এর আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী তিন বছরের মধ্যেই বাংলাদেশ ‘উচ্চ-মধ্যম’ আয়ের দেশে পরিণত হবে। আর বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের সূত্র ধরে প্রধানমন্ত্রীর বক্তব্যেরই পুনরাবৃত্তি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তবে বিএনপি বলছে, বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের উন্নতি সরকার নয় বরং ব্যক্তি উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ কখনো নিম্নতে থাকতে চায় না। সবসময় উচ্চে উঠতে চায়। কাজেই উচ্চে উঠার জন্য যা যা করণীয় আমরা তা করবো’।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যের কথা বলেছিলো আওয়ামী লীগ সরকার।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

প্রধানমন্ত্রীর এমন আশাবাদের প্রতিধ্বনি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Reneta

সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পাবে। আর বিশ্বব্যাংকের প্রতিবেদন হলো তার প্রথম ধাপ’।

তবে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নিত হওয়ার বিষয়টি বাংলাদেশের ব্যক্তি উদ্যোগতাদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে দেখছে বিএনপি। গত কয়েক বছরে সরকারি লুটপাট না হলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নিত হতো বলে মনে করে দলটি।

দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।

মাথাপছিু আয়ের ভিত্তিতে নিজেদের সূচকে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে আনা হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাথাপছিু আয়ের ভিত্তিতে তাদের সূচকে বাংলাদেশ ‘নিম্ন আয়ের দেশ’ থেকে একধাপ এগিয়ে ‘নিম্ন-মধ্য আয়ের দেশের’ তালিকায় উঠে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবাণিজ্যমন্ত্রীবিশ্বব্যাংকমধ্যবিত্তমধ্যম আয়ের দেশশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে ভ্রমণ ও হজ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এপ্রিল ৮, ২০২৬

কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, হরমুজ প্রণালি খুলবে ইরান

এপ্রিল ৮, ২০২৬

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT