চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ বছর রাস্তাতেই ৪০টি ঈদ পার

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৫:৩৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রাস্তায় ঈদ উদযাপন ও নিরাপত্তা ব্যবস্থা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়-বৃষ্টি বা প্রখর রোদ যে অবস্থাই থাক না কেন, একই জায়গায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করে যেতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অন্যান্য কর্মজীবীদের কর্মঘণ্টা নির্দিষ্ট থাকলেও তার কোন নির্ধারিত কর্মঘণ্টা নেই। ১২ থেকে ১৪ ঘণ্টা ডিউটি করতে হয় মাঝে মাঝে। সাপ্তাহিক কোন ছুটি নেই। উৎসব-পার্বন এবং অসুস্থতাসহ সব মিলে বছরে ছুটি মাত্র ২০ দিন। গত ২১ বছর যাবৎ চাকরি করছেন। এই ২১ বছরে মাত্র তিনটি ঈদ তিনি পরিবারের সঙ্গে করতে পেরেছেন। বাকি ৪০টি ঈদই কেটেছে সড়কে দায়িত্ব পালন করে।

শনিবার ঈদুল আযহার প্রথম দিন দুপুরে বিজয় সরণীতে দায়িত্ব পালন করতে করতে চ্যানেল আই অনলাইনের কাছে নিজের এমন অভিজ্ঞতার কথা তুলে ধরছিলেন ট্রাফিক পুলিশের সদস্য রেজাউল ইসলাম।

ঈদের দিন বলে চাপ কিছুটা কম থাকলেও একেবারে ফাঁকা নয় রাজধানীর সড়কগুলো। নগর পরিবহন, দুরপাল্লার বাস এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করায় সড়কগুলো মোটামুটি ব্যস্ত।বিজয় সরণীর মোড়ে দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন ট্রাফিক পুলিশের এ সদস্য।

তার বাড়ি ঢাকার আশুলিয়ায়। সকালে ঈদের প্রথম জামায়াতে অংশ নিয়ে আশুলিয়া থেকে দ্রুতই চলে এসেছেন দায়িত্ব পালন করতে। বাড়িতে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। দায়িত্বের চাপ এতবেশি যে, পরিবারকে দেওয়ার মত সময় তার কমই মেলে। উৎসব পার্বনেও পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ খুবই কম পান তিনি।

রেজাউল ইসলাম বলেন: আমার ডিউটির কোন টাইম-টেবিল নেই। প্রতিদিন ১২-১৪ ঘণ্টা ডিউটি করতে হয়। সব মিলে বছরে মাত্র ২০ দিন ছুটি পাই। আবহাওয়া যত খারাপই থাক না কেন এক জায়গায় দাঁড়িয়েই দায়িত্ব পালন করে যেতে হয়।

অন্য সময়ে কোন রকম মানিয়ে নিতে পারলেও বিশেষ করে ঈদের দিনে পরিবারের সদস্যদের ছেড়ে থাকতে খুব খারাপ লাগে বলে জানালেন রেজাউল করিম।

Reneta

কাজের এত চাপ তারপরেও যেন ক্লান্তি নেই তার চোখে-মুখে। নিজের জীবনের শখ আহ্লাদ, ভালো লাগা মন্দ লাগাকে ভুলে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে হাসিমুখেই দায়িত্ব পালন করে চলেছেন রেজাউল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাফিক পুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার ভালোবাসার মানুষ আছে: তমা মির্জা

পরবর্তী

নখ থেকে দূর করুন মশলার দাগ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নখ থেকে দূর করুন মশলার দাগ

কাটিং বোর্ড

মাংস কেটে কাটিং বোর্ড ঠিক মতো পরিষ্কার করছেন তো?

সর্বশেষ

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT