বিনোদন

২১ ফেব্রুয়ারি সিনেপ্লেক্সে হলিউডের জোড়া ছবি

সিনেপ্লেক্সে দেখানো হলিউডের দুটি ছবি, দ্য কল অফ দ্য ওয়াইল্ড ও দ্য বোয় টু. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেপ্লেক্সে প্রদর্শিত হলিউডের দুটি ছবি, দ্য কল অফ দ্য ওয়াইল্ড ও দ্য বোয় টু, যা দর্শকদের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও একই দিনে একসঙ্গে হলিউডের দু’টি ছবি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। একটি অ্যাডভেঞ্চারধর্মী ছবি আর অন্যটি হরর ছবি।

প্রখ্যাত মার্কিন ঔপন্যাসিক জ্যাক লন্ডনের সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ পরিচালনা করেছেন ক্রিস স্যান্ডার্স।

এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, ড্যান স্টিভেনস, ক্যারেন গিলান, ব্র্র্যাডলি হুইটফোর্ড প্রমুখ। অন্যদিকে, হরর ছবি ‘ব্রামস: দ্য বয় ২’ হলো ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য বয়’- এর সিক্যুয়েল।

অতিপ্রাকৃত এই হরর কাহিনিচিত্রের পরিচালক উইলিয়াম ব্রেন্ট বেল। চিত্রনাট্যকার স্ট্যাসি মেনিয়ার। অভিনয় করেছেন কেটি হোমস, ক্রিস্টোফার কনভেরি, রাফ ইনেসন প্রমুখ।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবি দুটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে।

বিষয়:হ্যারিসন ফোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…