চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ ফেব্রুয়ারিতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৭:২৩ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

অমর একুশেতে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন, সাড়ে ৬ হাজার র‌্যাব-পুলিশের সমন্বয়ে থাকবে চার স্তরের নিরাপত্তা বলয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এ বৈঠকের মূল বিষয় ছিলো শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা ব্যবস্থা। গত বছরের নিরাপত্তার ধরন নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয় বৈঠকে। পরে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সিসি টিভির আওতায় থাকবে । প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে থাকবে এবং মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করা হবে। ভিজিবল এবং ইনভিজিবল গোয়েন্দা নজরদারি থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা এবং কিভাবে মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন তারও একটা রোড ম্যাপ আমরা করেছি। শুধু ঢাকা মহানগরী না ঢাকা মহানগরীর বাইরে যেখানে যেখানে শহীদ দিবস পালন করা হয় সেখানেও একইভাবে আমরা নিরাপত্তার ব্যবস্থা করবো।

Banglabid

বই মেলাকে ঘিরেও নিরাপত্তা বাড়ানোর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাষা দিবসের পাশাপাশি আমাদের একটা বইমেলা চলছে। বই মেলা যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকেও আমাদের নজর রয়েছে। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য আমরা আগামীকাল থেকে ব্যবস্থা নেবো।

কুটনীতিকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ ফেব্রুয়ারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত হবে জনমতের ভিত্তিতে’

পরবর্তী

২১ ফেব্রুয়ারিতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

পরবর্তী

৯শ তরুণীকে এক বন্ধুর ভ্যালেন্টাইন শুভেচ্ছা

৯শ তরুণীকে এক বন্ধুর ভ্যালেন্টাইন শুভেচ্ছা

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT