চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল দিন

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
১১:৫৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের এই দিনে তৎকালীন সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে গঠন করা হয়েছিলো বাংলাদেশের সামরিক বাহিনী। সেই থেকে ২১ নভেম্বর দিবসটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

৮০ দশকের মাঝামাঝি থেকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এর আগে ২৫ মার্চ সেনা, ১০ ডিসেম্বর নৌ এবং ২৮ সেপ্টেম্বর বিমান বাহিনী পৃথক দিবস পালন করত।

১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাতে পাকিস্তানী বাহিনীর বর্বর হামলা ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনার পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় বাঙ্গালী সেনা, ছাত্র, ও সাধারন জনতার সমন্বয়ে গড়ে ওঠে একটি সামরিক বাহিনী। ৭১ এর ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম এ জি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি নিয়োগ করেন।

এপ্রিলেই ১১টি সেক্টরে ভাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। ৭১ এর জুলাই থেকে ৩টি নিয়মিত ব্রিগেড জেড ফোর্স,এস ফোর্স ও কে ফোর্স গঠন করা হয়। ১০ নন্বর সেক্টরের অধীনে বাংলাদেশ নৌ বাহিনী সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে। ফ্রান্সে পাকিস্তান সাবমেরিন ম্যাংগ্রোতে প্রশিক্ষণরত ৮ জন বাংলাদেশী ৩১ মার্চ পালিয়ে ভারত চলে যান। পলাশীর ভাগিরথী নদীর তীরে ২৭ মে থেকে ৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ নৌ বাহিনীর ৩১৫ জন নৌ কমান্ডো প্রশিক্ষণ নেয়। ১৬০ জন নৌ কমান্ডো আগস্টের মাঝামাঝি চট্টগ্রাম, মংলা, চাঁদপুর এবং নারায়নগঞ্জে ‘অপারেশন জ্যাকপট’ অংশ নেয়। এরা ধ্বংস করে ২৬টি জাহাজ।

১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের ধীমাপুর ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম। ১০ জন পাইলট, ৬৭ জন টেকনিশিয়ান, ১টি এলয়েড থ্রি হেলিকপ্টার, ১টি অটার ও ১টি ড্যাকোডা উড়োজাহাজ নিয়ে গঠন করা হয় বিমান বাহিনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বেগবান করতে ১৯৭১ সালেল ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনী সম্মিলিত ভাবে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে আক্রমন শুরু করে। সেদিন স্থল নৌ ও আকাশ পথে ত্রিমুখী আক্রমনে উন্মুক্ত হয় বিজয়ের পথ। পাকিস্তানী বাহিনী বাধ্য হয় পশ্চাদাপসরনে। ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের চুড়ান্ত বিজয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT