আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসে ২১ আগস্ট হামলা মামলার রায় হবে। এ রায় হলে আবারো রাজনৈতিক সংকটে পড়বে বিএনপি।
গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
২১ আগস্টের রায়ে সরকার হস্তক্ষেপ করবে বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে হামলা হয়েছিলো বলেই রায় নিয়ে শঙ্কিত দলটির নেতারা।








