চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১২ করলেই ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

যুব বিশ্বকাপের সেমিফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানো বাংলাদেশ ২১২ রানের লক্ষ্য পেয়েছে। বৃহস্পতিবার জিতলেই ইতিহাস গড়বে টাইগাররা। নিজেদের ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে যাবে বিশ্বকাপের ফাইনালে।

পচেফস্ট্রুমে শুরুতে ব্যাট করতে নামা কিউই যুবাদের আঁটসাঁট বোলিংয়ে আটকে রাখতে সক্ষম হয় টাইগাররা। শেষে দ্রুত কিছু রান জমায় দলটি। নির্ধারিত ওভারে ৮ উইকেটে তাতে ২১১ রানে যেতে পারে নিউজিল্যান্ড।

ওপেনিংয়ে ব্যর্থতার পর মিডলঅর্ডারে প্রতিরোধের চেষ্টা করেছে নিউজিল্যান্ড। যদিও তখন রান তোলার গতি ছিল খুব ধীর। ওয়ানডাউনে লেলম্যান ২৪, পরে লিডস্টোন ৪৪, আর লোয়ার মিডলে হুইলার-গ্রিন্যালের অপরাজিত ৭৫ রানে দুইশ পেরিয়ে যায় কিউইরা।

শুরুতে কিপ্টে বোলিংয়ে বাংলাদেশের পেস-স্পিন এদিন সমানে সমান দৌড় দিয়েছে। বাঁহাতি স্পিনার রাকিবুল ১০ ওভারে ৩ মেডেনে ৩৫ রানে নেন এক উইকেট। তিনি নিজের স্পেলের শুরুতে টানা ৩.২ ওভার ডট বল করেন।

আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ১০ ওভারে এক মেডেনে ৩৪ রানে নেন ২ উইকেট। ডানহাতি অফস্পিনার শামীম হোসেন ৬ ওভারে এক মেডেনে ৩১ রানে জমান ২ উইকেট। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম শেষে যেয়ে একটু খরুচে হয়ে পড়েন, ১০ ওভারে ২ মেডেনসহ ৪৫ রান খরচায় তার ঝুলিতে উইকেট ৩টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT