চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১টি বাংলা চলচ্চিত্র নিয়ে ‘আমার ভাষার চলচ্চিত্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

টিএসসি’র ছোট্ট সবুজ মাঠে বাংলা সিনেমার স্বর্ণালী দিনের পোস্টার, হাতে টিকিট নিয়ে লাইনে অপেক্ষায় তরুণ-তরুণীরা। সব মিলিয়ে মহাসমারোহে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২২’। প্রতিবারের মতো এবারও ভাষার মাসের শেষ সপ্তাহে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্র প্রদর্শনের বড় এই আসর।

১৫তম এই আসরে ৭ দিনে প্রদর্শিত হবে বাংলা ভাষায় নির্মিত ২১ টি চলচ্চিত্র। টিএসসি মিলনায়তনে মাত্র ২৫ টাকার প্রদর্শনী মূল্য দিয়ে বড় পর্দায় বাংলা চলচ্চিত্রের জাদু দেখতে আসছে নানা বয়সী দর্শক।

আয়োজনের প্রথম দিন সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সঞ্চালক আ আ ম স আরেফিন সিদ্দিক এ উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আলী হায়দার।

২৩ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শন সহযোগী হিসেবে থাকছে জাজ মাল্টিমিডিয়া ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

সম্প্রচার সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।

উপাচার্য ও চলচ্চিত্র সংসদের সঞ্চালক তাঁর বক্তব্যে বলেন, ‘চলচ্চিত্র অত্যন্ত শক্তিশালী একটি ভাষা। একুশে ফেব্রুয়ারির মহান ভাষা শহীদদের অবদানের প্রতি শ্রদ্ধা রেখে পৃথিবীতে প্রচলিত প্রায় চার হাজার ভাষার প্রতি সমান মর্যাদা প্রদর্শন আবশ্যক। দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বাংলাভাষী চলচ্চিত্রকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে স্বাগত জানাই’।

Reneta

২০০২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ধ্রুপদী ও সমকালীন ধারার বাংলা চলচ্চিত্রকে সর্বস্তরের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এ উৎসব আয়োজন করে আসছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে প্রায় ছয় দশক ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি ডাকসু অনুমোদিত এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সংগঠনটির সঞ্চালকের সম্মানিত দায়িত্ব পালন করে আসছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আমার ভাষার চলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় রেলস্টেশনে যাত্রীর ঢল, ট্রেনের ছাদে চড়েও বাড়ি ফিরছেন অনেকে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: হিলি বন্দর, প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

ভোট উপলক্ষে দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT