মাস কয়েক আগে শিশু শিল্পী পূজা চেরিকে নায়িকা করে ‘পোড়ামন-২’ ছবির মহরত করে জাজ মাল্টিমিডিয়া। মহরতের পরপরই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।
ছবিটির শুটিং কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে পরিচালক রায়হান রাফি বলেন: নানা কারণেই ছবিটির শুটিং পিছিয়ে গেছে। তবে চলতি মাসের ২০ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু করব।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন’ ছবির সিকুয়েল হিসেবে ছবিটি নির্মিত হচ্ছে। পোড়ামন ছবিতে অভিনয় করেন মাহি ও সাইমন। এবারের সিকুয়েলে মাহি-সাইমনের পরিবর্তে পূজা-রোশান জুটিকে দেখা যাবে। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
লেখা: সুদীপ্ত সাইদ খান







