হলিউড তারকা ব্র্যাড পিট জানালেন তিনি ২০ বছর কাঁদেননি। তবে বয়সের সাথে সাথে তিনি আবেগপ্রবণ হওয়া শুরু করেছেন।
ব্র্যাড পিট জানান, কাঁদার অভ্যাস ছিল না তার। তবে সময়ের সাথে সাথে এখন সন্তানদের জন্য, বন্ধুদের জন্য, কোনো শোক সংবাদে তিনি নিজেকে সামলাতে পারেন না অনেক সময়।
ব্র্যাড পিট বলেন, ‘আমি মানুষ, আমরা মানুষ। আমাদের লক্ষ্য প্রয়োজন, জীবন অর্থবহ হওয়া প্রয়োজন। আর সেজন্য দুটি বিষয় জরুরী, সৃজনশীল থাকা এবং ভালোবাসার মানুষদের সঙ্গে থাকা।’
ব্র্যাড পিট মনে করেন, খুব সহজেই মানুষকে বিচার করে ফেলা যায়। ভুলগুলোকে বেশি প্রাধান্য দিয়ে ফেলা হয়। কিন্তু ভুলের পরে কী করা হচ্ছে, সেটাতেই মানুষের পরিচয়। -টাইমস অব ইন্ডিয়া







