চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ তম সম্মেলনে আওয়ামী লীগ মুখপত্রের বিশেষ সংখ্যা

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:২৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

২০ তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মুখপত্র ‘উত্তরণ’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে।

বিশেষ এই প্রকাশনায় দলটির অগ্রযাত্রা, আওয়ামী লীগ সরকারগুলোর সাফল্য, দলটির ইতিহাস-ঐতিহ্য-সংগ্রাম, ১৯৪৯ সাল থেকে বর্তমান সময়ের কেন্দ্রীয় নেতাদের তালিকা, আওয়ামী লীগের সকল কাউন্সিলগুলোর তালিকা, সংবাদপত্রে আওয়ামী লীগের সব কাউন্সিলের টুকরো খবর তুলে ধরা হবে। এবারের প্রকাশনায় দলনেত্রী শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে একটি বিশেষ লেখা থাকছে।

আগ্রহীরা চাইলে uttarannews.net এই ঠিকানায় গিয়ে ‘উত্তরণ’-এর ডিজিটাল সংস্করণ পড়তে পারবে।

বিশেষ এই সংখ্যা নিয়ে জানতে চাইলে ‘উত্তরণ’ প্রকাশক ও সম্পাদক নূহ-উল-আলম-লেনিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ ২০ তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে দলের নিয়মিত প্রকাশনায় পরিবর্তন এনে বিশেষ বিশেষ লেখা প্রকাশ করা হয়েছে। এসব লেখায় আওয়ামী লীগের ইতিহাস-অর্জন, সব আওয়ামী লীগ সরকারের সাফল্য, মিডিয়ায় আওয়ামী লীগের কভারেজ ছাড়াও দলনেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি বিশেষ নিবন্ধ রয়েছে। বিশেষ এই উত্তরণ সংখ্যাটি সম্মেলনে আসা ডেলিগেট-কাউন্সিলরদের জন্য সরবরাহ করা ব্যাগের ভেতরেই থাকবে।’

২২-২৩ অক্টোবর দু’দিন ব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে প্রকাশনা, সাজ-সজ্জাসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT