চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ জেলায় নতুন জেলা প্রশাসক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৫
বাংলাদেশ
A A

সরকার দেশের ২০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে।

এছাড়াও ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এরা হলেন; বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মো. শাহজাহান আলী মোল্লা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।

২০ জেলায় নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনকে সিলেটের জেলা প্রশাসক, মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরুল্লাহকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, কিশোরগঞ্জের  জেলা প্রশাসক এস এম আলমকে গাজীপুরের জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফ উদ্দিনকে বগুড়া জেলা প্রশাসক, ঢাকা সাভার বি.পি.এ.টি.সি পরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাসকে মাদারীপুরে জেলা প্রশাসক, টাইঙ্গাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. গাজী মো. সাইফুজ্জামানকে বরিশালের জেলা প্রশাসক,

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক ডা. এ এম পারভেজ রহিমকে শেরপুরের জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়াকে ঝালকাঠির জেলা প্রশাসক, মাগুরা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রাহাত আনোয়ারকে রংপুরের জেলা প্রশাসক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপ-সচিব মো. জিল্লুর রহমান চৌধুরীকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আব্দুস সবুর মন্ডলকে চাঁদপুরের জেলা প্রশাসক,

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক খান মো. নূরুল আমিনকে কুড়িগ্রামের জেলা প্রশাসক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হিসেবে বদলির আদেশাধীন উপসচিব মো. মাহবুব আলম তালুকদারকে ঝিনাইদহ’র জেলা প্রশাসক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ উপ-সচিব ডা.মো. আমিনুর রহমানকে নওগাঁ জেলা প্রশাসক, বিআরটিএ’র উপ-পরিচালক মীর খায়রুল আলমকে দিনাজপুরের জেলা প্রশাসক, রাজশাহী জাতীয় ভোক্তার অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মো.সফিকুল ইসলাম মেহেরপুরের জেলা প্রশাসক,

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুস সামাদকে গাইবান্ধার জেলা প্রশাসক, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীর স্থায়ী কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব মো. হেলাল মাহমুদ শরিফকে নড়াইলের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম সায়মা ইউনুসকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক,সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক বেগম সাবিনা আলম হবিগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন জেলা প্রশাসক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT