চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ এপ্রিল শবে বরাতের দাবীতে রিট করার অনুমতি মেলেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A

আরবি শাবান মাসের চাঁদ গত ৬ এপ্রিল দেখা গেছে এবং সে অনুযায়ী ২০ এপ্রিল শবে বরাত হবে এমন দাবিতে রিট করার অনুমতি দেননি হাইকোর্ট।

আজ মজলিসু রুইয়াতুল হিলাল ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের সভাপতি আবুল বাশার মুহম্মদ রুহুল হাসানসহ ১০ জন এ বিষয়ে রিটের আবেদন করেন।

এরপর বিচারপতি এফ আর এম নামজুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বলেন, আমরা রিটের পারমিশন (অনুমতি) দিচ্ছি না।

এসময় আদালত রিটের অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবী খুরশিদ আলম খান। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম বলেন আদালতকে বলেন: সব পক্ষের সাথে আলচনা করেই কর্তৃপক্ষ গতকাল সিদ্ধান্ত নিয়েছে ২১ তারিখ রাতেই শবে বরাত পালনের। এরপর আদালত বলেন: ‘এখন একবারেই লাস্ট স্টেজ। এ অবস্থায় নতুন করে শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। তাই আমরা রিটের পারমিশন দিচ্ছি না।

এর আগে গত ১৫ এপ্রিল হাইকোর্টের এই বেঞ্চে একই বিষয়ে রিট আবেদনের অনুমতি নিয়ে গেলে আদালত রিটের অনুমতি না দিয়ে এই আবেদনকারীকে ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বলেন।

সেই সঙ্গে তাদের দাবি সম্বলিত বক্তব্য লিখিতভাবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে দাখিল করতেও বলা হয়। ওইদিন আদালত বলেন, ‘এটা একটা ধর্মীয় স্পর্শকাতর বিষয়। তাই এটাকে আদালতে টেনে না আনাই ভাল। আপনাদের (আবেদনকারী) বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনে লিখিতভাবে জমা দিন। যেহেতু আগামী ১৭ এপ্রিল এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে তাই সেই পর্যন্ত অপেক্ষা করুন।
আর (ইসলামিক ফাউন্ডেশন) যদি আপনাদের বক্তব্য বিবেচনায় না নেয়, তবে আমাদের কাছে আসতে পারবেন।’

Reneta

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ওইদিন (৬ এপ্রিল) দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবে বরাত পালন করা হবে।

কিন্তু এরপর ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং তা প্রশাসনকে জানানো হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।

এ পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটি বিশেষ সভায় বসে। ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে মজলিসু রুইয়াতিল হিলালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মাওলানা আব্দুল মালেককে আহ্বায়ক করে উপকমিটি গঠন করা হয়।

এই কমিটি তাদের (আপত্তিকারীদের) সঙ্গে কথা বলে ১৭ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

তবে পূর্ব ঘোষণা অনুযায়ী ২১ এপ্রিল দিবাগত রাতেই সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে বলে ১৬ এপ্রিল সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সিদ্ধান্তের বিষয়ে ভিন্নমত পোষণকারী ব্যক্তিদের দাবি যাচাইয়ে ১৩ এপ্রিল গঠিত সাব–কমিটির সিদ্ধান্তের আলোকে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। এর একদিন পর আজ আবার বিষয়টি নিয়ে হাইকোর্টে এলে আদালত রিটের অনুমতি দেননি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
‘স্ক্যান্ডাল’ সিনেমার একটি দৃশ্য

ব্যক্তিগত কেলেঙ্কারিতে ক্ষমতার পতন, বিশ্বজুড়ে আলোচিত যত সিনেমা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT