প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্বল্পোন্নোত দেশের ক্যাটাগরি থেকে বেরিয়ে আসবো। ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেয়া বক্তব্যে তিনি এমনটি বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। রুপকল্প ২০২১ এবং রুপকল্প ২০৪১’ এর অধীনে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এমডিজি বাস্তবায়নে বাংলাদেশ সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন ২০৩০ সাল নাগাদ এসডিজি বাস্তবায়নের জন্য কাজ করছি।
১৯৯০ সাল থেকে বাংলাদেশে অপুষ্টি সমস্যা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা আশানুরূপ নয় বলে এক্ষেত্রে সরকারি বিনিয়োগ বাড়ানো হয়েছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, জাতীয় পুষ্টি নীতি ২০১৫ প্রনয়ন করেছি।
বর্তমানে বিশ্ব জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের সম্মুখিন উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ দমনে সক্ষম আমরা। জঙ্গি দমন আরও শানিত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃড় প্রত্যয়ী।










