চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৪১ সালের মধ্যেই উন্নত দেশ হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশ অচিরেই উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। একইসঙ্গে সরকারের জনকল্যাণমূলক অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণেই নির্ধারিত সময় ২০৪১ সালের মধ্যেই উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন: উন্নয়নের এই ধারাবাহিকতায় গত বছরের মার্চে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তরণের বিষয়টি নিশ্চিত করে।

বুধবার প্রধানমন্ত্রী সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

শেখ হাসিনা বলেন: বাংলাদেশের উন্নয়নের অদম্য অগ্রযাত্রার ফলে তলাবিহীন ঝুড়ির অপবাদ কাটিয়ে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময় হয়ে উঠেছে। প্রতিনিয়ত নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। আন্তর্জাতিকভাবেও এটা আজ স্বীকৃত।

‘সরকারের সাফল্যের কারণেই বর্তমানে জাতীয় প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশপাশি মাথাপিছু আয় বিএনপি আমলের ৫৪৩ ডলার থেকে তিনগুণ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৫১ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন: দ্রুততম সময়ে সবক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে রূপকল্প ২০২১ ও ২০৪১ সামনে রেখে মধ্য মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছে। এর পরই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Reneta

প্রধানমন্ত্রী বলেন: ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের ফলে সরকারের বিগত দুই মেয়াদে জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সঞ্চয়-বিনিয়োগ বৃদ্ধি, রাজস্ব আয়, বাজেটের আকার, বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া মূল্যস্ফীতি এবং দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস করা সম্ভব হয়েছে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন: ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে এ সময়ের মধ্যে মাথাপিছু আয় ২ হাজার ডলার, ২০৩১ সালে ৫ হাজার ৫শ’ ও ২০৪১ সালে ১৬ হাজার মার্কিন ডলারে উন্নীত এবং ২০২১ সালে গড় প্রবৃদ্ধি ১০ শতাংশ অর্জিত হবে। ২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মধ্যম আয়ের দেশ হিসেবে উদযাপন করবে। আর ২০২০ সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন করা হবে।

তিনি বলেন: বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ-উন্নত সোনর বাংলা প্রতিষ্ঠায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চ মধ্যম আয়ের দেশজাতীয় সংসদপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT