চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৩৪ সালে বাজেট হবে এক ট্রিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

২০৩৪ সালে বাংলাদেশের জাতীয় বাজেট প্রায় এক ট্রিলিয়ন ডলার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, এ বছর ৫ লাখ কোটি টাকার বেশি বাজেট দিয়েছি। আমাদের উপর আস্থা রাখতে পারেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের বাজেট হবে এক ট্রিলিয়ন ডলার।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক আয়োজিত দু’দিনব্যাপী গুড প্রজেক্ট ইমপ্লিমেন্ট ফোরাম আয়োজিত সেমিনারের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অর্থমন্ত্রী ২০৩৪ সালের জন্য বাজেটের আকারের ইঙ্গিত করে বলেন, এটি সম্ভব, আমরা এগিয়ে যাচ্ছি এবং জনগণ এর সুফল পাবে। এটি একটি স্বপ্ন এবং এই স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বে ৩২তম বৃহৎ অর্থনীতির দেশ এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। তবে প্রধান উদ্বেগের বিষয়, বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হতে হবে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যেই মধ্য আয়ের দেশ হয়েছি এবং এখন ভারত, ব্রাজিল, চীন, রাশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনের মতো আমাদেরকেও উন্নয়নশীল দেশ হতে হবে।

Reneta

শহর এবং গ্রামে সব ক্ষেত্রে প্রবৃদ্ধি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার চাচ্ছে, শহর ও নগরবাসী যে সব সুযোগ-সুবিধা ভোগ করছে, গ্রামবাসীরাও যেন সেই সুবিধা ভোগ করতে পারে।

দু’দিনব্যাপী এই সেমিনার সরকারকে এগিয়ে যাবার পথ দেখাবে, নতুন ধারণা পাবে এবং এগিয়ে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে বলেন, তিনি অসুস্থ থাকায় গত বাজেট বক্তব্য পুরোটা দিতে পারেননি। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, কেউ যেন আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয়।

অভিজ্ঞতা সঞ্চয়ে ভিয়েতনাম, ভারত এবং সিঙ্গাপুর সফর করতে যাবেন, এডিবি অ্যাওয়ার্ডেড প্রকল্পের এমন দু’জন শীর্ষ কর্মকর্তার নাম অনুষ্ঠানে ঘোষণা করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাগত বক্তব্য রাখেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ সমাপনি বক্তব্য রাখেন।

ইআরডি সচিব মনোয়ার আহমেদ অ্যাওয়ার্ডেড প্রকল্পের স্থানীয় কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তাদের ভাল কাজের এই স্বীকৃতি দেশের অন্যান্য কর্মকর্তাদের ভাল কাজ করতে অনুপ্রাণিত করবে। এর আগে অর্থমন্ত্রী সেরা প্রকল্প এবং প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন।

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রকল্পগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করতে হবে এবং মান বজায় রাখতে হবে। তাহলে জনগণ এর সুফল পাবে, প্রকল্প ব্যয় কম হবে এবং উন্নয়ন টেকসই হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থমন্ত্রীট্রিলিয়ন ডলারবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT