চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সামনে যত ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ২০, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি দলের সফরসূচি বা ফিউচ্যার ট্যুর প্ল্যান (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। সামনের পাঁচ বছরে বাংলাদেশ টেস্ট খেলবে ৪৫টি, ওয়ানডে ৭২টি আর টি-টুয়েন্টি ম্যাচ পাবে ৫৮টি।

দ্বিপাক্ষিক ও একটি ত্রিদেশীয় সিরিজের সঙ্গে এশিয়া কাপ, বিশ্বকাপ, টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলে ম্যাচসংখ্যা আরও বাড়বে।

২০১৯ সালের ১৫ জুলাই থেকে চালু হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। র‌্যাঙ্কিংয়ের সেরা ৯টি দল দুই বছরের চক্রে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে অন্য দলগুলোর সঙ্গে খেলবে মোট ৬টি সিরিজ। র‌্যাঙ্কিংয়ের সেরা দুটি দল খেলবে টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম মিশন ভারত সফর। আগামী বছরের নভেম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২টি টেস্ট খেলতে ভারতে যাবে বাংলাদেশ। সাদা পোশাকের সঙ্গে থাকবে তিনটি টি-টুয়েন্টি ম্যাচও।

ওয়ানডে লিগ শুরু হবে ২০২০-২১ মৌসুম থেকে। দুই বছরব্যাপী টুর্নামেন্ট চলবে ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত। ওয়ানডে লিগ তখন বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও বিবেচনা করা হবে। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে লিগ হয়ে যাবে তিন বছর মেয়াদী।

প্রথম ওয়ানডে লিগে অংশ নেবে ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নেবে চলতি আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল। প্রতিটি দল এই সময়ে খেলবে ৮টি করে সিরিজ।

Reneta

বাংলাদেশের যত খেলা-

২০১৮ সাল
জুলাই-আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি।
সেপ্টেম্বর: এশিয়া কাপ (এসিসি ইভেন্ট)।
ডিসেম্বর-জানুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি।

২০১৯ সাল
জানুয়ারি-ফেব্রুয়ারি: জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে।
ফেব্রুয়ারি-মার্চ: নিউজিল্যান্ড সফরে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে।
মে: আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। অন্য দলটি আফগানিস্তান। চারটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। ফাইনালে ওঠা দলের ম্যাচ একটি বাড়বে।
জুন-জুলাই: বিশ্বকাপ (আইসিসি ইভেন্ট)।
অক্টোবর: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
অক্টোবর: আফগানিস্তানের হোম সিরিজে (নিরপেক্ষ ভেন্যু) একটি টেস্ট ও দুটি টি-টুয়েন্টি।
নভেম্বর: ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি।
ডিসেম্বর: শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে।

২০২০ সাল
জানুয়ারি: পাকিস্তানের হোম সিরিজে (নিরপেক্ষ ভেন্যু) দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি।
ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট।
মার্চ: জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাঠে একটি টেস্ট ও পাঁচটি টি-টুয়েন্টি।
মে-জুন: আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি।
আগস্ট: শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
আগস্ট-সেপ্টেম্বর: নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
সেপ্টেম্বর: এশিয়া কাপ।
অক্টোবর: নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টুয়েন্টি।
অক্টোবর-নভেম্বর: টি-টুয়েন্টি বিশ্বকাপ (আইসিসি ইভেন্ট)।
ডিসেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাঠে তিন ওয়ানডে।

২০২১ সাল
জানুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাঠে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি।
ফেব্রুয়ারি-মার্চ: নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি।
জুন: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
জুন-জুলাই: জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি।
অক্টোবর: ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি।
নভেম্বর: পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে দুটি টেস্ট, তিনটি টি-টুয়েন্টি।
ডিসেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট।
ডিসেম্বর-জানুয়ারি: নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট, তিনটি টি-টুয়েন্টি।

২০২২ সাল
ফেব্রুয়ারি: আফগানিস্তানের হোম সিরিজে (নিরপেক্ষ ভেন্যু) তিনটি ওয়ানডে, দুটি টি-টুয়েন্টি
ফেব্রুয়ারি-মার্চ: সাউথ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে।
জুন-জুলাই: ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি।
আগস্ট: জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি।
সেপ্টেম্বর: এশিয়া কাপ (এসিসি ইভেন্ট)
নভেম্বর: ভারতের বিপক্ষে নিজেদের মাঠে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে।

২০২৩ সাল
জানুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ফেব্রুয়ারি-মার্চ: বিশ্বকাপ (আইসিসি ইভেন্ট)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT