চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২০২৩ বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশ’

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৭:৫৭ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

কলম্বো, শ্রীলংকা থেকে:  শ্রীলংকার ক্রিকেট প্রশাসনের সঙ্গে ১৯৯৬’র বিশ্বকাপজয়ী শ্রীলংকার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার তিক্ত সম্পর্ক চলছে। টি-টুয়েন্টির দাপটে ক্রিকেট তার স্বকীয়তা হারাচ্ছে বলে মনে করেন তিনি। তবে বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিকে মুগ্ধ চোখে দেখেন রানাতুঙ্গা। তার ধারণা, ২০২৩ সালে বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে।

রানাতুঙ্গার হাত ধরেই শ্রীলংকা পেয়েছিলো বিশ্বক্রিকেটের সেরা সাফল্য। দারুণ পারফরম্যান্স আর অসাধারণ নেতৃত্বগুণের জন্য ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কের মর্যাদা পাওয়া অর্জুনা রানাতুঙ্গা এখন ক্রিকেট থেকে অনেক দূরে। শ্রীলংকা সরকারের মন্ত্রী রানাতুঙ্গা শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বিরোধী শিবিরের লোক। ক্রিকেট শ্রীলংকার নির্বাচনে সহ-সভাপতির নির্বাচনে পরাজিত হওয়া রানাতুঙ্গার স্পষ্ট উচ্চারণ, শ্রীলংকার ক্রিকেট মাফিয়াদের পাল্লায় পড়েছে।

নির্বাচকদের অদূরদর্শিতায় ডি-সিলভা, জয়াসুরিয়া, সাঙ্গাকারা, জয়াবর্ধনে বা মুরালিধরনের যোগ্য উত্তরসূরি শ্রীলংকা পাচ্ছে না বলেও মনে করেন ‘ক্যাপ্টেন-কুল’। প্রথাগত টেস্ট আর ওয়ানডের ভক্ত এ লিজেন্ডের আশংকা, টি-টুয়েন্টি আর বিপিএল এর মত খেলা ক্রিকেটের বারোটা বাজাচ্ছে।

বাংলাদেশের ক্রিকেট অগ্রগতির মুগ্ধ দর্শক তিনি।

আশির দশকে তিন মৌসুম ঢাকা ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলেছেন রানাতুঙ্গা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই স্মৃতিচারণাও করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রানাতুঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT