চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২২ কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কমনওয়েলথ গেমস-২০২২ এর আসরে থাকছে মেয়েদের ক্রিকেট। আইসিসির আবেদনের প্রেক্ষিতে বার্মিংহাম ক্রীড়া মিলনমেলায় মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্তির প্রস্তাবে অনুমোদন করেছে গেমসের ফেডারেশন। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। অ্যাসোসিয়েশনের ৭১ সদস্যের ভোটে আগামী ছয় সপ্তাহের মধ্যে পাকাপাকি সিদ্ধান্ত আসবে।

সদস্যদের ভোটে চূড়ান্তভাবে অনুমোদিত হয়ে আসার অপেক্ষা থাকলেও গেমসের ওই আসরে মেয়েদের ক্রিকেট থাকা একরকম নির্ধারিতই হয়ে গেছে বলে জানিয়েছেন এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং।

‘আমার বিশ্বাস কাল অথবা আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। এটা কেবল সময়ের ব্যাপার এখন, মেয়েরা এজবাস্টনে কমনওয়েলথ গেমসে খেলতে যাচ্ছে। যেটা অসাধারণ একটি ব্যাপার হবে।’

কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি অবশ্য নতুন কিছু নয়। তবে বিরলই! ১৯৯৮ সালে কুয়ালালামপুর আসরের পর যে আর এটিকে গেমস-যজ্ঞে রাখতে পারেনি ক্রিকেটের অভিভাবক সংস্থা- আইসিসি। সেই আসরে আবার ছেলেদের দলই কেবল খেলেছিল।

আইসিসি, এমসিসি ও কমনওয়েলথ গেমসের আয়োজকরা মনে করছে, বার্মিংহাম আসরে মেয়েদের ক্রিকেট থাকলে বিশ্বব্যাপী তরুণীদের খেলাটার প্রতি ঝুঁকতে অনুপ্রাণিত করবে। যেটি মেয়েদের খেলাধুলাকে এগিয়ে নিতে সাহায্য করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে খেলতে চলেছেন বাংলাদেশি ফারহান?

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT