অর্থনীতি

২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যআয়ের দেশ: বাণিজ্যমন্ত্রী

২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যআয়ের দেশ: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্যআয়ের দেশ হিসেবে পরিণত হবে। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদন তাই প্রমান করে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনিই ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালের মধ্যেবাংলাদেশ মধ্যআয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পাবে। আর বিশ্বব্যাংকের প্রতিবেদন হলো তার প্রথম ধাপ।

তিনি আরো বলেন, বাংলাদেশ শুধু মধ্যআয়ের দেশ হবে না খুব তাড়তাড়ি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হিসেবে পরিণত হবে।

বিষয়:বাণিজ্যমন্ত্রী
প্রতিবেদক

ফার�?ক হোসেন

ফার�?ক হোসেন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…