চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২০-২১ অর্থ বছরে শিপিং করপোরেশনে নীট লাভ ৭২ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
অর্থনীতি
A A
বাংলাদেশ শিপিং করপোরেশনের লোগো, নীল ও লাল রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২০-২১ অর্থ বছরে ৭২  কোটি তিন লাখ টাকা নীট লাভ করেছে।

আজ ঢাকায় বিএসসি ভবনে এর পরিচালনা পর্ষদের ৩১০তম  বৈঠকে বিএসসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভাপতির বক্তৃতায় এ কথা জানান।

তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরে বিএসসি ৪১ কোটি ৪৭ লাখ টাকা নীট লাভ করেছিল। ২০২০-২১ অর্থ বছরে নীট লাভ বেড়েছে ৩০ কোটি ৫৬ লাখ টাকা।

Banglabid

বিএসসি ২০২১-২২ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬৬ কোটি ২৫ লাখ টাকা নীট লাভ করেছে। গত অর্থবছরের (২০২০-২১) একই সময়ে নীট লাভ ছিল আট কোটি ৮০ লাখ টাকা।

বৈঠকে জানানো হয়, বিএসসি ২০১৯-২০ অর্থ বছরে শেয়ার হোল্ডারদেরকে শতকরা ১০ ভাগ লভ্যাংশ দিয়েছে।

২০২০-২১ অর্থ বছরে শতকরা ১২ ভাগ লভ্যাংশ  দেয়ার প্রস্তাব করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বিএসসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য ও বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, সদস্য মো. আবদুর রহিম খান, নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত এবং মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৪

পরবর্তী

ফেভারিটের মতোই শুরু ফেভারিটদের

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেভারিটের মতোই শুরু ফেভারিটদের

নিরাপত্তা বাহিনী অভিযানে গ্রেপ্তারকৃত চার যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে পর্যটক ধর্ষণের ঘটনায় মামলা, র‌্যাবের অভিযান

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT